Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি হলে দেশটিকে রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরাকের হাজার হাজার নাগরিক। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরাকের দিয়ালা প্রদেশে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে ঘোষণা দিয়েছে—তারা ইরাক, এর পূর্ব প্রতিবেশী ইরান এবং ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিনা পারিশ্রমিকে রক্ষা করতে প্রস্তুত।

ঘোষণায় বলা হয়, তারা নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সমর্থন দিতে স্বেচ্ছাসেবী হিসেবে প্রস্তুতি নিয়েছে এবং ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তবে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন সম্প্রতি ইরানের তেল রপ্তানি সীমিত করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী ১৪টি জাহাজ, আরও ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে মার্কিন বিমানবাহী রণতরিগুলো ইরানের উপকূলের কাছে অবস্থান করছে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আরব সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের রসদ সরবরাহ অভিযানের ভিডিও প্রকাশ করেছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বৃহস্পতিবার বলেন, সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং ওয়াশিংটন যদি সংঘাত চায়, তবে সেই যুদ্ধ পুরো অঞ্চলজুড়ে এবং সব মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেছেন, কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে ‘বাজে কিছু’ ঘটতে পারে।

দিয়ালা প্রদেশের সমাবেশটির অন্যতম সমন্বয়কারী ও ইরান–সমর্থিত বদর অর্গানাইজেশনের নেতা আম্মার আল-তামিমি জানান, এই স্বেচ্ছাসেবীরা নির্দিষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য নন। তিনি বলেন, তারা নিরাপত্তা বাহিনীর রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করতে প্রস্তুত। তাঁর দাবি, ৪ হাজার ৯৪৭ জনের নাম সংগৃহীত হয়েছে, যা দিয়ালা অপারেশনস কমান্ডে জমা দেওয়া হবে এবং পরে সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডারের কাছে পাঠানো হবে।

২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই ইরাক ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রও ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে। বর্তমানে ইরাকে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী তেহরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

এদিকে ইরান–সমর্থিত ইরাকি গোষ্ঠী, যেমন কাতায়েব হিজবুল্লাহ এবং হারাকাত আল–নুজাবা বাগদাদসহ বিভিন্ন এলাকায় নিয়োগকেন্দ্র খুলেছে, যাতে ইরানে মার্কিন হামলা হলে স্বেচ্ছাসেবীদের তালিকাভুক্ত করা যায়।

সূত্র: মিডল ইস্ট আই

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময়...

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...
spot_img

আরও পড়ুন

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি হয়ে উঠেছে বলে জানিয়েছেন আল–জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তেহরান...

ইরানে হামলা দ্রুত লক্ষ্য অর্জনের পথে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযান খুব দ্রুত শেষের দিকে পৌঁছাবে। সোমবার ফ্লোরিডার ডোরাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে...

বিচ্ছেদের বেদনা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বার্তা

প্রেমের সম্পর্ক ভেঙে গেলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। মনে হয় যেন জীবনের সব আনন্দ হঠাৎ করে হারিয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, অতীতের দুঃখ...

সহজ কৌশলে বাড়াতে পারেন সিলিং ফ্যানের গতি

গরমের মৌসুম শুরু হলেই ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে স্বস্তি পেতে তখন অনেকের প্রধান ভরসা হয়ে ওঠে...
spot_img