Sunday, April 19, 2026
34 C
Dhaka

সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে শামা ওবায়েদ

ফরিদপুরে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি দেশের পররাষ্ট্র নীতি ও সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের পররাষ্ট্র নীতি সকল দেশের সঙ্গে সমমর্যাদা নিয়ে। সকল দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এবং অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে এক নম্বর গুরুত্ব দিয়ে সকল পররাষ্ট্র নীতি হবে।’ তিনি এই মন্তব্য করেন নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। বিভিন্ন দেশের সঙ্গে ভিসা প্রক্রিয়া ও জটিলতা সমাধানের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

সকালে ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দা পৌছালে শামা ওবায়েদকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি নিজের বাবা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন, অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দল-মত বিবেচনা না করতে। তিনি বলেন, ‘দল-মত দেখার দরকার নেই। কেউ যদি দোষী হয়, সে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত যে–ই হোক, তাকে আইনের আওতায় আনবেন। এটিই আমাদের সরকারের স্ট্যান্ড।’

সভায় শামা ওবায়েদ প্রশাসনের সঙ্গে টিমওয়ার্কের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।’

রমজান মাসে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেখিয়ে দিয়েছেন, এই সরকার অনেক যুদ্ধের পরে এসেছে। জনগণেরও অনেক আশা রয়েছে। তাই কোনো বিষয় হেলাফেলা করা যাবে না।’

মাদকের বিস্তার রোধ ও ভিকটিম ও ব্যবসায়ীদের ক্ষেত্রে ভিন্ন নীতি গ্রহণের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘যারা মাদক সেবন করে তারা অনেক ক্ষেত্রে ভিকটিম। কিন্তু যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শর্ট টার্মে অ্যাকশন দেখাতে হবে, পাশাপাশি লং টার্মে সামাজিক সচেতনতা চালিয়ে যেতে হবে।’

সভায় উপস্থিত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা অবশ্যই হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই পরিবর্তন শুরু করেছেন। মানুষের প্রত্যাশা অনুযায়ী এটি বাস্তবায়ন করতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন, এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ও সদস্যসচিব এ কে কিবরিয়া।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img