Wednesday, September 16, 2026
30 C
Dhaka

একসঙ্গে থেকেও একা লাগার কারণ ও সমাধান

একই ছাদের নিচে থাকা, একই সংসার সামলানো সবই আছে। তবু দিনের শেষে মনে হয়, দুজন যেন আলাদা দুটি জগতে বাস করছে। কথা হয় প্রয়োজনের, ছোঁয়া থাকে অভ্যাসের, কিন্তু হৃদয়ের সংযোগ কোথায় যেন হারিয়ে যায়। এই অনুভূতি অনেক দম্পতির মধ্যেই ধীরে ধীরে তৈরি হয়, অথচ বেশিরভাগ সময় তারা বুঝতেই পারেন না সম্পর্কের ভেতরের এই নীরব পরিবর্তন।

লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল কাউন্সিলর কারমেল ডি. ব্রাউনের মতে, দাম্পত্য জীবনে শারীরিক, মানসিক ও আবেগী সংযোগে নিয়মিত অবহেলা থেকেই দূরত্বের শুরু। হাত ধরা কমে যাওয়া, আলিঙ্গনের অভাব, দিনের শেষে সঙ্গীর খোঁজ না নেওয়ার মতো ছোট বিষয়গুলো জমতে জমতে একসময় বড় শূন্যতা তৈরি করে। তখন কাছাকাছি থাকাটাই অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়।

তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন একটি সহজ উদাহরণ দিয়ে। যেমন দীর্ঘদিন শরীরের যত্ন না নিলে হঠাৎ ওজন কমানো কঠিন হয়ে পড়ে, ঠিক তেমনই সম্পর্কের যত্ন না নিলে পরে হঠাৎ ঘনিষ্ঠ হওয়াও কঠিন হয়ে যায়। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার পর জোড়া লাগানোর চেয়ে, ভাঙতেই না দেওয়া বেশি বুদ্ধিমানের কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, দূরত্ব বাড়লে অনেক দম্পতির জীবন এমন অবস্থায় পৌঁছায়, যেখানে একই বাড়িতে থেকেও একা লাগতে শুরু করে। পাশে মানুষ থাকলেও ভালোবাসার উষ্ণতা কমে যায়। এখান থেকেই পরকীয়া বা বিচ্ছেদের ঝুঁকি তৈরি হতে পারে। অনেকেই বুঝতে পারেন না, শুধু দৈনন্দিন কাজের কথা বললেই আবেগী সংযোগ তৈরি হয় না।

সমাধান হিসেবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগই দূরত্ব কমাতে পারে। যেমন,
প্রতিদিন অন্তত একবার প্রয়োজনের বাইরে কথা বলা,
কাজের ফাঁকে একটি মিষ্টি বার্তা পাঠানো,
ভালোবাসার কথা প্রকাশ করা,
হঠাৎ কাঁধে হাত রাখা বা আলতো করে জড়িয়ে ধরা,
ঘুমাতে যাওয়া ও ঘুম ভাঙার সময় কাছাকাছি থাকা,
ব্যস্ততার মাঝেও সঙ্গীকে অগ্রাধিকার দেওয়া,
কারণ ছাড়াই ছোট উপহার দেওয়া,
নিয়মিত একসঙ্গে বাইরে সময় কাটানো।

বিশেষজ্ঞদের মতে, দাম্পত্য সম্পর্ক একদিনে ভেঙে যায় না, আবার একদিনেই জোড়াও লাগে না। প্রতিদিনের যত্ন, মনোযোগ ও আন্তরিকতাই সম্পর্কের দূরত্ব কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img