Wednesday, April 29, 2026
22 C
Dhaka

মেসির প্রস্তাব ফিরিয়ে দিল সৌদি আরব!

বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে সৌদি আরবে দেখা যাবে— এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই ঘুরছিল ফুটবল দুনিয়ায়। তবে এবার সেটিতে ঘটেছে চমকপ্রদ মোড়। সৌদি আরবেরই এক শীর্ষ ক্রীড়া কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অল্প সময়ের জন্য মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাব তারা নিজেরাই ফিরিয়ে দিয়েছেন।

২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন মৌসুমের ট্রেনিংয়ের ফাঁকে ফিটনেস ধরে রাখতে চেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির দল নিজ থেকেই সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি করেছেন মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী আবদুল্লাহ হাম্মাদ।

তিনি বলেন, ‘গত ক্লাব বিশ্বকাপ চলাকালে মেসির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা চেয়েছিল, মেসি যেন এমএলএস বন্ধ থাকা সময়টাতে সৌদি আরবে খেলতে পারে। বিষয়টি আমি ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠাই।’ তবে মন্ত্রী জানিয়ে দেন, সৌদি প্রো লিগ অন্য টুর্নামেন্টের প্রস্তুতির প্ল্যাটফর্ম নয়— তাই প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়।

এই সিদ্ধান্ত ফুটবল বিশ্বে বিস্ময় তৈরি করেছে। কারণ, ক্রিশ্চিয়ানো রোনালদো, বেনজেমা, নেইমার, মাহরেজ ও সাদিও মানের মতো তারকারা ইতিমধ্যে সৌদি প্রো লিগে খেলছেন। সেখানে মেসিকে পাওয়া গেলে তা হতো এক বড় প্রচারণামূলক অর্জন।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি এখনো সিদ্ধান্ত নেননি, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষে শারীরিক অবস্থা বিবেচনা করে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে রোনালদোর আল-নাসরে যোগদানের পর সৌদি প্রো লিগের জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে। লিগের বর্তমান মৌসুমে শীর্ষে আছে আল-নাসর, যেখানে নতুন তারকা জোয়াও ফেলিক্সের পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকরা।

সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে, যা অনুষ্ঠিত হবে শীতকালে। তবে প্রশ্ন রয়ে গেছে—মেসির শেষ বিশ্বকাপ দেখা যাবে কি? নাকি তিনি ইন্টার মায়ামির জার্সিতেই শেষ করবেন নিজের ক্যারিয়ারের ‘শেষ নাচ’?

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img