Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’—এমন সব স্লোগানে মুখর ছিলেন ফুটবলপ্রেমীরা। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। গত ডিসেম্বরেই ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন হামজা। এরপর থেকেই দেশের ফুটবল অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় যখন কোচ হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে রাখেন তাকে। এখন চূড়ান্ত দলে হামজার থাকা একপ্রকার নিশ্চিত।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে সরাসরি সিলেটের বিমানে ওঠেন হামজা। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পৌঁছান তিনি। সেখান থেকে রওনা দেন নিজ গ্রামের উদ্দেশে—হবিগঞ্জের স্নানঘাটে।

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল চার সদস্যের সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিন সদস্য। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

spot_img

আরও পড়ুন

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...
spot_img

আরও পড়ুন

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একসময় এই সোনালী আঁশের মাধ্যমেই বিশ্বে বাংলাদেশের বিশেষ পরিচিতি...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের কাছেই জনপ্রিয়। ভিটামিন ও খনিজে সমৃদ্ধ হওয়ায় এগুলোকে অনেক সময় ‘সুপার হেলদি ফুড’ হিসেবেও বিবেচনা...
spot_img