Monday, June 15, 2026
32.2 C
Dhaka

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে জার্মানি। ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করা দলের তালিকায় শীর্ষে উঠে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারানোর পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা পৌঁছেছে ২৩৯-এ। এর মাধ্যমে তারা ছাড়িয়ে গেছে দীর্ঘদিন শীর্ষে থাকা ব্রাজিলকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপে মোট গোলসংখ্যা ২৩৮।

বিশ্বকাপের ইতিহাসে ধারাবাহিক উপস্থিতি ও আক্রমণাত্মক ফুটবলের জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত জার্মানি। ১৯৫০ সালের আসর ছাড়া প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে দলটি এবং বিভিন্ন সময় বড় ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে।

বিশেষ করে ১৯৫৪ সালের বিশ্বকাপে জার্মানির আক্রমণভাগ ছিল সবচেয়ে কার্যকর। সেই আসরে দলটি মোট ২৫ গোল করে শিরোপা জিতেছিল। অন্যদিকে সময়ের সঙ্গে কিছু কঠিন অধ্যায়ও এসেছে। ২০১৮ বিশ্বকাপে মাত্র দুই গোল করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্বকাপে জার্মানি মোট ২৩৯ গোল করেছে এবং হজম করেছে ১৩১টি। ফলে দলটির গোল ব্যবধান দাঁড়িয়েছে +১০৮। সর্বাধিক গোল করা দেশের তালিকায় তাদের পরেই রয়েছে ব্রাজিল এবং এরপর অবস্থান করছে আর্জেন্টিনা।

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও জার্মানির অবস্থান উজ্জ্বল। বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, যার নামের পাশে রয়েছে ১৬ গোল। এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ডও। এছাড়া গার্ড মুলার করেছেন ১৪ গোল, ইয়ুর্গেন ক্লিন্সমান ১১ এবং থমাস মুলারের রয়েছে ১০ গোল।

কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের জয় বিশ্বকাপে জার্মানির বড় ব্যবধানের জয়গুলোর তালিকায় নতুন সংযোজন। এর আগে ২০১৪ সালের সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ এবং ২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে আলোচনায় এসেছিল দলটি।

এই রেকর্ডের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের আক্রমণাত্মক ঐতিহ্যের আরেকটি অধ্যায় যোগ করল জার্মানি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক...

দীপ্তি শর্মার পাঁচ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বিতর্ক আর আবেগ। তবে...

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক জার্মানির

বিশ্ব ফুটবলে নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হয়ে উঠতে...

শেষ মুহূর্তে গোল করে ডাচদের জয় আটকাল জাপান

ডালাসে উপস্থিত দর্শকদের জন্য ম্যাচটি ছিল পুরোপুরি উপভোগ্য এক...

৬০ বছরের অপেক্ষা শেষের স্বপ্নে বিশ্বকাপে ইংল্যান্ড

ফুটবল ইতিহাসে নিজেদের ‘থ্রি লায়নস’ পরিচয়ের মর্যাদা পুরোপুরি বিশ্বকাপের...

শেষ মিনিটে আমাদের গোলে দারুণ জয় আইভরি কোস্টের

ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে তখন মাত্র কয়েক সেকেন্ড...

বিশ্বকাপে না থেকেও পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হলেও শেষ...
spot_img

আরও পড়ুন

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এমন একটি সংস্করণ আনতে চায়, যেখানে শুধু প্রশ্নের উত্তর...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০টি গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক...

ড. জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, সংসদে ব্যাখ্যা দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ ঘটনায় সংসদে ৩০০...

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়েই শুরুর একাদশ সাজিয়েছে জার্মানি। ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও বড় ম্যাচে...
spot_img