Monday, June 15, 2026
32.2 C
Dhaka

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ১৭১ রানের লক্ষ্য দিল ভারত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং সেই সিদ্ধান্তকে কার্যকর করে দলকে বড় সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা।

রোববার (১৪ জুন) বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভারতের জন্য স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের প্রথম ওভারেই দলকে ধাক্কা দেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তার বলে মুনেবা আলীর হাতে ক্যাচ দিয়ে মাত্র ৬ রান করে ফেরেন শাফালি ভার্মা। দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।

পরবর্তীতে চতুর্থ ওভারে দ্বিতীয় আঘাত হানে পাকিস্তান। রামিন শামিমের করা বলে ফাতিমা সানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জেমিমা রদ্রিগেজ। দুই ওপেনিং ব্যাটার দ্রুত বিদায় নেওয়ার পর ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন স্মৃতি মান্ধানা।

এরপরই ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিয়মিত বাউন্ডারি আদায় করে স্কোরবোর্ড সচল রাখেন ভারতীয় এই ব্যাটার। মাত্র ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। ইনিংসজুড়ে ছিল সাতটি চার ও একটি ছয়ের মার।

অধিনায়ক হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন মান্ধানা। দুজন মিলে যোগ করেন ৯১ রান। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে নয়টি চার ও দুটি ছয়ে ৬৪ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। তার বিদায়ের সময় ভারতের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৯ রান।

শেষ দিকে অধিনায়ক হারমানপ্রীত কৌর ৩৬ রান এবং রিচা ঘোষ মাত্র ১৭ বলে ৩৪ রানের দ্রুত ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তোলে ১৭০ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা দুটি করে উইকেট নেন। এছাড়া তাসমিয়া রুবাব ও রামিন শামিম একটি করে উইকেট শিকার করেন।

১৭১ রানের লক্ষ্য নিয়ে রান তাড়ায় নামবে পাকিস্তান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দুই দলের লড়াই বাড়তি উত্তেজনা তৈরি করেছে সমর্থকদের মধ্যে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক...

দীপ্তি শর্মার পাঁচ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা, বিতর্ক আর আবেগ। তবে...

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক জার্মানির

বিশ্ব ফুটবলে নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হয়ে উঠতে...

শেষ মুহূর্তে গোল করে ডাচদের জয় আটকাল জাপান

ডালাসে উপস্থিত দর্শকদের জন্য ম্যাচটি ছিল পুরোপুরি উপভোগ্য এক...

৬০ বছরের অপেক্ষা শেষের স্বপ্নে বিশ্বকাপে ইংল্যান্ড

ফুটবল ইতিহাসে নিজেদের ‘থ্রি লায়নস’ পরিচয়ের মর্যাদা পুরোপুরি বিশ্বকাপের...

শেষ মিনিটে আমাদের গোলে দারুণ জয় আইভরি কোস্টের

ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে তখন মাত্র কয়েক সেকেন্ড...

বিশ্বকাপে না থেকেও পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হলেও শেষ...

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে জার্মানি। ২০২৬...

তিন গোলকিপারের লড়াইয়ে বিশ্বকাপের আগে স্বস্তিতে স্পেন

বিশ্বকাপের আগে স্পেন জাতীয় দলের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি...

আয়ারি-ইসাকদের দাপটে বিশ্বকাপে বড় জয় সুইডেনের

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দারুণ শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মনতেরেতে...
spot_img

আরও পড়ুন

নয়্যার ফিরেই জার্মানির একাদশে বড় চমক

বিশ্বকাপের গ্রুপ পর্বে নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়েই শুরুর একাদশ সাজিয়েছে জার্মানি। ইনজুরি থেকে সেরে ওঠার পর আবারও বড় ম্যাচে...

বিশ্বকাপে অভিষেকে ইতিহাস লিখল কুরাসাও

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়ল কুরাসাও। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রথমবার বিশ্বমঞ্চে নামতেই পেয়েছে নিজেদের প্রথম গোলের...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে দাপুটে শুরু জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নিজেদের বড় ব্যবধানে জয়ের ঐতিহ্য আরও একবার সামনে আনল জার্মানি। হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা...

নিউইয়র্কে শিরোপা উদ্‌যাপনে সহিংসতা, বাসে আগুন

দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর এনবিএ ফাইনালে ‘নিউইয়র্ক নিকস’-এর ঐতিহাসিক শিরোপা জয় ঘিরে আনন্দ-উল্লাসে উত্তাল হয়ে ওঠে নিউইয়র্ক শহর। তবে এই উদ্‌যাপন এক...
spot_img