Sunday, April 19, 2026
31 C
Dhaka

ইতিহাসের সামনে বাংলাদেশ, তবে শঙ্কা বৃষ্টির

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১–১ সমতায়। আজ পাল্লেকেলেতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। তবে এই মাহেন্দ্রক্ষণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। বিশ্বখ্যাত আবহাওয়া পূর্বাভাস সাইট অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকেই আর্দ্রতা বাড়তে পারে এবং বিকেলের দিকে আকাশ মেঘে ঢাকা থাকার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও, আদতে তা আরও বেশি অনুভূত হতে পারে।

পাল্লেকেলের মাঠে বৃষ্টি যেন নিয়মিত এক অতিথি। সাম্প্রতিক সময়ে এখানে অনুষ্ঠিত বেশ কয়েকটি ম্যাচেই আবহাওয়ার প্রভাব ছিল লক্ষণীয়। গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রতি ম্যাচেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকের ম্যাচেও বাধা হয়ে উঠতে পারে প্রকৃতি।

উইকেটের চরিত্র অনুযায়ী, শুরুতে কিছুটা বোলারদের সহায়তা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং সহজ হয়ে যায়। পরিসংখ্যান বলছে, পাল্লেকেলেতে ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর প্রায় ২৪২ রান, তবে রান তাড়ার দলের জয়ের হার তুলনামূলক বেশি। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দলের দিক থেকেও আজ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঊরুতে চোট পাওয়া নাজমুল হোসেন শান্ত পুরোপুরি ফিট না হলে তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। এছাড়া হাসান মাহমুদের জায়গায় দলে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।

উল্লেখযোগ্যভাবে, গত এক দশকে বাংলাদেশ কেবল একবারই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছিল—২০১৫ সালে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আজ সেই অর্জনে নতুন পালক যোগ করার সুযোগ মেহেদী হাসান মিরাজদের সামনে।

সবচেয়ে বড় প্রশ্ন এখন—আজ শেষ হাসি হাসবে কারা? টাইগাররা, না কি পাল্লেকেলের রুদ্র প্রকৃতি? উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img