Sunday, April 19, 2026
30 C
Dhaka

বাবার ছায়া ছাড়িয়ে ডেভিড আনচেলত্তি, বোতাফোগোর প্রধান কোচ হলেন

বিখ্যাত কোচ কার্লো আনচেলত্তির পুত্র ডেভিড আনচেলত্তি এবার নিজস্ব পরিচয়ে কোচিং ক্যারিয়ার শুরু করলেন। ব্রাজিলের ক্লাব বোতাফোগোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ইতালিয়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্বে আসছেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, রোববার বোতাফোগোর সঙ্গে আনচেলত্তির চুক্তি সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তিনি রিও ডি জেনিরোতে দলের সঙ্গে যোগ দেবেন এবং এ সপ্তাহ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন।

ডেভিড আনচেলত্তির কোচিং যাত্রা শুরু হয় ২০১২ সালে, বাবার সহকারী হিসেবে। ফিটনেস কোচ দিয়ে শুরু হলেও পরবর্তী সময়ে তিনি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন ও আবার রিয়ালে সহকারী হিসেবে বাবার সঙ্গে কাজ করেন। ২০১৬ সালে উয়েফার ‘এ’ লাইসেন্স অর্জনের পর পেশাগতভাবে নিজেকে আরও পরিপক্ব করে তোলেন তিনি।

সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডেভিড। তবে দেশটির ফুটবল কনফেডারেশনের (CBF) সঙ্গে তাঁর কোনো স্থায়ী চুক্তি ছিল না। ব্রাজিলের কোচ হয়ে যাওয়া বাবা কার্লো আনচেলত্তির অধীনেই সেখানে দায়িত্ব পালন করেন তিনি।

বোতাফোগো ক্লাব বিশ্বকাপে ব্যর্থতা ও কোচ রেনাতো পাইভার পদত্যাগের পর নতুন কোচের সন্ধানে ছিল। সেই জায়গায় এবার প্রধান কোচ হিসেবে ডেভিড আনচেলত্তিকে আনা হলো, যা তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক।

বর্তমানে পরিবার নিয়ে ইউরোপে ছুটি কাটাচ্ছেন ডেভিড। বোতাফোগোর কোচিং স্টাফ নির্বাচনের বিষয়টি এখনও চূড়ান্ত করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, নতুন চ্যালেঞ্জে পা রাখার আগেই তিনি পুরো পরিকল্পনা সাজিয়ে নেবেন।

ডেভিডের এই যাত্রা সফল হলে হয়তো একদিন বাবার মতোই তিনি হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি কোচ। এখন বিশ্ব ফুটবল তাকিয়ে দেখবে, কীভাবে নতুন অধ্যায় শুরু করেন তরুণ আনচেলত্তি।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img