Friday, March 6, 2026
26.3 C
Dhaka

লারার রেকর্ড স্পর্শ না করেই ইনিংস ঘোষণা, কারণ জানালেন মুল্ডার

৩৬৭ রানে অপরাজিত ছিলেন, খেলার কেবল দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়েছে। এমন সময়ে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার চেষ্টা না করে উইয়ান মুল্ডারের ইনিংস ঘোষণায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

প্রশ্নটা আমাকে করতেই হবে…’ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শন পোলকের কণ্ঠে অবধারিত সেই জিজ্ঞাসা—আপনার সামনে ব্রায়ান লারার চার শ রান ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক হওয়ার সুযোগ ছিল, তবুও মধ্যাহ্নভোজের বিরতিতে ৩৬৭ রানে অপরাজিত থাকার সময় কেন ইনিংস ঘোষণা করে দিলেন?

উইয়ান মুল্ডার এরপর দিলেন সেই উত্তর, যার জন্য অপেক্ষা ক্রিকেট দুনিয়ার সবার, ‘প্রথম কথাটা শুরুতে বলি—আমার মনে হয়েছে নতুন বল নেওয়ার জন্য যথেষ্ট রান আছে।’ প্রথম কথা মানে অবশ্যই দ্বিতীয় কোনো কারণও আছে। এক ইনিংসে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার সুযোগ তো আর বারবার আসে না। তা জানেন মুল্ডারও। তিনিই ছিলেন অধিনায়ক, তাই রেকর্ড গড়ার সব সুযোগই ছিল।

 

কিন্তু দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার জানিয়েছেন, যদি আবার এমন সুযোগ আসে তাহলেও নাকি একই কাজ করবেন—আর তা লারার প্রতি সম্মান জানিয়ে, ‘বাস্তবতা হচ্ছে ব্রায়ান লারা কিংবদন্তি। তাঁর ৪০০ রান ছিল ইংল্যান্ডের বিপক্ষে। তাঁর মতো কারও এই রেকর্ড থাকাটা বিশেষ কিছু। আমার মনে হয় যদি আবার সুযোগ পাই, সম্ভবত একই কাজ করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের কেবল দ্বিতীয় দিন চলছিল। সামনে সময়ও ছিল অনেক। ৫ উইকেটে ৬২৬ রান তোলার পর ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকা। ফলো অন করতে নামা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে, পিছিয়ে আছে ৪০৫ রানে।

এত সময় পেয়েও যে রেকর্ডের পথে ছোটেননি, তা নিয়ে মুল্ডার আলোচনা করেছেন দলের প্রধান কোচ শুকরি কনরাডের সঙ্গেও, ‘আমি শুকসের (শুকরি) সঙ্গেও কথা বলেছি, তিনিও বলেছেন, ‘‘কিংবদন্তিকে এই রেকর্ডটা ধরে রাখতে দাও। ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকা উচিত।’

দক্ষিণ আফ্রিকার হয়ে সব মিলিয়ে ২১টি টেস্ট খেলেছেন মুল্ডার। ক্যারিয়ারের শুরুর দিকে সাত-আটে ব্যাট করেছেন। তিন নম্বরে তিনি এখন পর্যন্ত ব্যাট করেছেন কেবল ৭ ইনিংস। এর মধ্যেই ৩৬৭ রানের ইনিংসটি খেললেন, টেস্টে দেশের বাইরে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

নিজের উন্নতি নিয়ে তিনি বলেছেন, ‘আমি যখন জাতীয় দলে খেলা শুরু করি, তখন যথেষ্ট ভালোর কাছাকাছিও ছিলাম না। বোর্ড আমাকে শেখার জন্য অনেক সুযোগ দিয়েছে, আরও উন্নতি করারও। ইংল্যান্ডে খেলাটা আমার টেকনিক্যাল উন্নতি বাড়িয়েছে, আমি কেমন ক্রিকেটার হতে চাই তা বুঝতেও।

spot_img

আরও পড়ুন

‘মিসাইল সিটি’ থেকে পরিচালিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে...

গাজীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

গাজীপুরে মাদ্রাসার শিক্ষার্থী মাহাবুব হোসেন (১৪) হত্যার ঘটনায় জড়িত...

ইরান ইস্যুতে রাজধানীতে মিছিল ও সমাবেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ...

কুয়েতের মরুভূমিতে উট চরাতে গিয়ে প্রাণ গেল সন্দ্বীপের যুবকের

কুয়েতের একটি মরুভূমি এলাকায় উট দেখভাল করতে গিয়ে মো....

বিচারহীনতার সংস্কৃতি বন্ধে দাবি উদীচী নেতাদের

যশোরে উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশে বোমা হামলার ঘটনার ২৭ বছর...

ক্রিয়েটিন কিভাবে ঘুমের অনুভূত মান বাড়ায়

ক্রিয়েটিন সাপ্লিমেন্টের প্রতি আগ্রহ এখন তুঙ্গে। বহু বছর ধরে...

ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, অভিযুক্ত স্বামীকে খুঁজছে পুলিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮)...

কারা জাকাত পাবে আর কারা পাবে না

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সম্পদের সঠিক...

সাশ্রয়ী দামে আইফোন ১৭ই উন্মোচন করল অ্যাপল

প্রযুক্তি পণ্যের বাজারে নতুন সংযোজন হিসেবে ফ্ল্যাগশিপ সিরিজের একটি...

এসি ব্যবহারে কয়েকটি অভ্যাস বদলালেই কমবে বিদ্যুৎ বিল

বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি...

বালু ব্যবসায়ীর কাজ নিয়ে গ্রামবাসীর তীব্র ক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগরে নওয়াবেঁকী খেয়াঘাটের দক্ষিণে কুপোট গ্রামে বালুর আড়ত...

ইরানের বিরুদ্ধে চার দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার প্রথম ১০০...

বসরা বিমানবন্দরে ড্রোন হামলা, তদন্ত শুরু

ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা শহরের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন...

ইরানের প্রতি কড়া বার্তা ট্রাম্পের, চাইলেন নিঃশর্ত আত্মসমর্পণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...
spot_img

আরও পড়ুন

‘মিসাইল সিটি’ থেকে পরিচালিত হচ্ছে ইরানের প্রতিরক্ষা কৌশল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন সামরিক বিশ্লেষণে বলা হচ্ছে, নিজস্ব প্রযুক্তিতে...

গাজীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় তরুণ গ্রেপ্তার

গাজীপুরে মাদ্রাসার শিক্ষার্থী মাহাবুব হোসেন (১৪) হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ছাব্বির আহম্মেদ (১৯) নামের এক তরুণ। তিনি জানিয়েছেন,...

ইরান ইস্যুতে রাজধানীতে মিছিল ও সমাবেশ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দুটি সংগঠন। বিক্ষোভকারীরা ইরানে চলমান হামলা অবিলম্বে বন্ধ করার পাশাপাশি এ ঘটনার...

কুয়েতের মরুভূমিতে উট চরাতে গিয়ে প্রাণ গেল সন্দ্বীপের যুবকের

কুয়েতের একটি মরুভূমি এলাকায় উট দেখভাল করতে গিয়ে মো. জাহেদ (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে দেশটির সলোনি মরুভূমিতে এ ঘটনা...
spot_img