Sunday, April 19, 2026
30 C
Dhaka

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে এজবাস্টনে। তবে ম্যাচ শুরুর ঠিক একদিন আগেও একটাই প্রশ্ন ঘুরছে—ভারতের বোলিংয়ের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরাহ খেলবেন তো?

হেড কোচ গৌতম গম্ভীর আগেই বলেছেন, বুমরাহর ওয়ার্কলোড ব্যবস্থাপনায় নজর থাকবে। তবে লিডস টেস্টে ৫ উইকেট নেওয়া পেসারকে নিয়েই এখন যেন সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ, এই টেস্টে তাকে খেলালে পরের ম্যাচে বিশ্রাম দেওয়া ছাড়া উপায় থাকবে না। আর পরের ম্যাচটি যে লর্ডসে, এমন একটি ঐতিহাসিক মাঠে খেলতে কে না চায়?

২০২৪ সাল থেকে এখন পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি ওভার করেছেন বুমরাহ (৪১০.৪ ওভার)। অস্ট্রেলিয়ার স্টার্ক, কামিন্স কিংবা ভারতের সিরাজ—কারও কাছেই নেই এই সংখ্যার ধারে-কাছে। অথচ এই বোলারকেই আবার চোটের শঙ্কা নিয়েই ভাবতে হচ্ছে দ্বিতীয় টেস্টে খেলানো যাবে কিনা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালিসা হিলি এক পডকাস্টে বলেন,

ওকে আবার ভাঙলে (ইনজুরিতে পড়লে) আপনি বুমরাহকে চিরতরে হারাবেন। মানুষ হিসেবে ভাবুন, ওর একটা পরিবার আছে। এমনিতেই একবার সার্জারি করানো হয়েছে, যদি আবার ব্যাক ইনজুরি ফিরে আসে, তাহলে আর ফেরানো কঠিন হয়ে যাবে।

ভারত প্রথম টেস্ট হেরেছে, দ্বিতীয়টিতে হার মানে সিরিজ প্রায় শেষ। তাই টিম ম্যানেজমেন্টের মাথায় হিসাব—এখন না খেলিয়ে কি আর সময় আছে? কিন্তু হিলির মতো অনেকে বলছেন, ‌‘জেতার চেয়ে একজনকে সঠিকভাবে ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ। তাকে ঘিরে বোলিং আক্রমণ সাজানো হোক, কিন্তু সব দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া বিপদ ডেকে আনবে।’

বুমরাহর ভবিষ্যৎ ক্যারিয়ার, ভারতের পরবর্তী টেস্ট সিরিজ, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—সব কিছুই এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারতের এখন ভাবার সময়—একটি টেস্ট জিততে গিয়ে তারা কী একজন মহামূল্যবান বোলারকে চিরতরে হারিয়ে ফেলবে না তো?

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img