Friday, June 19, 2026
34.7 C
Dhaka

যত্রতত্র গড়ে উঠছে মোবাইল টাওয়ার, ঝুঁকিতে বেশি শিশুরা

আনিস মিয়া :-

প্রযুক্তির একদিকে আশীর্বাদ, অন্যদিক দিয়ে যেন অভিশাপ”

“মোবাইল ফোন ” তথ্য প্রযুক্তি এ যুগে মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহিত একটি যোগাযোগ নির্ভর প্রযুক্তি। যা মাইলফলক পরিবর্তন এনেছে আমাদের তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে।
বাংলাদেশে মোবাইল-গ্রাহকের সংখ্যা প্রায় ১০০কোটি ছাড়িয়েছে যাদের মধ্য অধেকের বেশি তরুণ -তরুণী এবং এর সঙ্গে-সঙ্গেই সমগ্র দেশে কাজ করে চলা মোবাইল টাওয়ারের সংখ্যাও ৫লক্ষেরও বেশি বলে জানা গিয়েছে।
বর্তমানে সিমলেস-কানেকটিভিটির দুনিয়ায় বিভিন্ন টেলি-যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে মোবাইল-প্রযুক্তির ব্যবহারই সবচাইতে বেশি যার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ।

গত ৪ঠা এপ্রিল, ২০১৭ তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট একটি মামলার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন যে, গোয়ালিয়র-নিবাসী জনৈক শ্রী হরিশচন্দ্র তিওয়ারির বাসভবনের নিকটস্থ মোবাইল টাওয়ারটিকে অবিলম্বে স্থানান্তরিত করতে হবে। মামলাকারীর বক্তব্য ছিল যে, উক্ত টাওয়ারটির থেকে নিঃসৃত বিকিরণের কারণেই তিনি হজকিন’স লিম্ফোমা নামক একটি বিরল ও দূরারোগ্য রোগে আক্রান্ত হয়েছেন।

২০১১ সালের ৩১শে মে প্রকাশিত, বিশ্ব-স্বাস্থ্য সংস্থার শাখা সংগঠন ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার’ তাদের রিপোর্টে জানায় – মোবাইল-টাওয়ার বিকিরণকে সম্ভাব্য কারসিনোজেন বা ক্যান্সার-সৃষ্টিকারী­রূপে চিহ্নিত করা যেতে পারে।
এছাড়াও বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী , মোবাইল-টাওয়ার বিকিরণের প্রভাবে – ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, বিস্মৃতি দেখা দিতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন থেকে স্নায়বিক সমস্যাও দেখা দিতে পারে।

১৯৯৫ এবং ২০০৫ সালের দুটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে – এক্সরশ্মির প্রভাবে কেমন করে মানব ডিএনএ-গুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, একই প্রভাব মোবাইল-টাওয়ার নিঃসৃত উচ্চ কম্পাংকের তরঙ্গ-সমূহের ক্ষেত্রেও পরিলক্ষিত হবে। এর ফলে দীর্ঘমেয়াদে মানব-শরীরে অত্যন্ত ক্ষতিকারক প্রভাব দেখা দিতে পারে।

বর্ণ, গন্ধ, শব্দহীন এবং অদৃশ্য মোবাইল
টাওয়ারের রেডিয়েশন বা তেজস্ক্রিয় নির্গত
বিকিরণ মানব দেহ ও জীব জগতের জন্য ভয়াবহ ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে , শিশুদের
থেকে কমপক্ষে ৫ ফুট দূরে মোবাইল রাখতে উচিৎ।
কারন শিশুরা সবচেয়ে বেশি আকার্ন্ত হয় মোবাইল টাওয়ারের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তায় ।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, বাংলাদেশে ২২ শতাংশ নবজাতক কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে। দেশের পাঁচ বছরের কম বয়সী প্রতি পাঁচ শিশুর দু’টি খর্বাকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলের রেডিয়েশনের ফলে দেশের অগণিত শিশু নানা মানসিক প্রতিবন্ধিতায় আক্রান্ত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে আবাসিক এলাকা থেকে দূরে লোকালয়ের বাইরে কমপক্ষে ৪০ তলা ভবন সমান
উঁচুতে মোবাইলের টাওয়ার স্থাপন করতে হবে। বিশ্বের অধিকাংশ দেশে আবাসিক এলাকা, স্কুল,
কলেজ ও বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অনেক
দূরে এবং অনেক উঁচুতে মোবাইল টাওয়ার স্থাপন করা হলেও আমাদের দেশে এর চিএ উল্টো বাংলাদেশে মোবাইল ফোনের
৯০ শতাংশ টাওয়ার লোকালয়,
বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে স্থাপন
করা হচ্ছে । যা অতি দূত ক্ষতিকর তেজস্ক্রিয় বিকিরণ ছড়াতে পারে।

সম্প্রতি আইআইটি বম্বের অধ্যাপক শ্রী গিরীশ কুমার তাঁর গবেষণায় দেখিয়েছেন যে

ওরলী, মুম্বাইতে ঊষাকিরণ আবাসনের ষষ্ঠ থেকে দশম তল অবধি আবাসিকদের ভিতরে গত কিছু বছরে ক্যান্সার-আক্রান্তের­ সংখ্যা ধারাবাহিক ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। যার কারণ-স্বরূপ তিনি দেখিয়েছেন যে, ঊষাকিরণ আবাসনের ঠিক উলটো-দিককার আরেকটি আবাসনের মাথায় বসানো মোবাইল-টাওয়ারের মোট বিকিরণের সিংহভাগটুকুই নির্দিষ্ট-ভাবে পূর্বোক্ত আবাসনের ষষ্ঠ থেকে দশম তলাকেই প্রভাবিত করে চলেছে।

যত্রতত্র নির্মিত এই মোবাইল টাওয়ারগুলি থাকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সী (RF) তড়িত চুম্বকীয় বিকিরণের মাধ্যমে (electromagnetic radiation, EMR) 2 থেকে 2.5 মাইল সহজে পৌঁছে যায়। এর মাত্রা অনেকটাই মাইক্রোওয়েভের বিকিরণের মাত্রার মতো। ফলতঃ এই অল্প শক্তির বিকিরণ সেল টিসু (cell tissue) ও DNA-এর পরিবর্তন ঘটায় এবং ব্রেন টিউমার, ক্যান্সার, গর্ভপাত, অ্যালজাইমার সূচিত করতে পারে। শারীরিক প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। দেখা গেছে শিশুরাই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় কারণ তাদের করোটি পাতলা ও বেড়ে ওঠার সময় বলে তাদের কোষ বেশী সক্রিয়। যদিও বয়স্ক মানুষরা ও অন্তঃসত্ত্বা মহিলারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। UK-র ডাক্তার বাবুরা তো নিষেধাজ্ঞা দিয়েছেন যে ১৬ বছরের কমবয়েসী ছেলেমেয়েরা যেন মোবাইল ফোন ব্যবহার না করে, রেডিও ফ্রিকোয়েন্সী (RF) থেকে যতোটা সম্ভব দূরে থাকা যায়।

আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ঠিক কতখানি ওই মুঠোফোনটির প্রতি নির্ভরশীল তা নিশ্চয়ই আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না। কিন্তু অধিক মাত্রায় প্রযুক্তি ব্যবহার ও যেখানে সেখানে নিয়ম না মেনে যত্রতত্র ভাবে গড়ে উঠা মোবাইল টাওয়ার গুলো জনস্বাস্থ্য ও শিশুদের উপরে কতটুকু স্বল্প বা দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করছে সেটা জানা জরুরি।

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল।...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...

কাজাখস্তানের রহস্যঘেরা ভূগর্ভস্থ মসজিদ শাকপাক আতা

কাজাখস্তানের ইসলামী ঐতিহ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন হিসেবে পরিচিত শাকপাক...

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত।...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস দিয়াজের উজ্জ্বল পারফরম্যান্সে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের শুরু...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের ফলের...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে দলের পারফরম্যান্স, বিশেষ করে...
spot_img