Sunday, June 28, 2026
29.4 C
Dhaka

১৬ বছর পর আবারও শুক্রাণু উৎপাদনে সফল তরুণ

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বয়ঃসন্ধির আগেই সংরক্ষণ করা অণ্ডকোষের টিস্যু ব্যবহার করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রজননক্ষমতা ফিরিয়ে আনার ঘটনা এবারই প্রথম। গবেষণাটিকে চিকিৎসা ইতিহাসে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে ২৭ বছর বয়সী ওই ব্যক্তি শিশু অবস্থায় ‘সিকেল সেল’ রোগে আক্রান্ত ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তার শরীরে উচ্চমাত্রার কেমোথেরাপি প্রয়োগ করা হয়। চিকিৎসকেরা তখন আশঙ্কা করেছিলেন, ভবিষ্যতে তিনি প্রজননক্ষমতা হারাতে পারেন। সে কারণেই অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি অণ্ডকোষের টিস্যু সংগ্রহ করে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়।

গবেষণার নেতৃত্বদানকারী বেলজিয়ামের ভ্রিজে ইউনিভার্সিটি ব্রাসেলসের অধ্যাপক এলেন গুসেনস বলেন, এই সাফল্য ভবিষ্যতে বহু রোগীর জন্য নতুন আশার বার্তা হয়ে উঠতে পারে। বিশেষ করে যেসব শিশুর টিস্যু আগে থেকেই সংরক্ষিত আছে, তারা ভবিষ্যতে নিজের সন্তানের স্বপ্ন দেখতে পারবেন।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, কেমোথেরাপি ও রেডিওথেরাপির মতো চিকিৎসা ক্যান্সার কিংবা সিকেল সেল রোগে আক্রান্ত শিশুদের জীবন বাঁচালেও এর পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেকেই চিরতরে সন্তান জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলেন। বয়ঃসন্ধির পর রোগীদের শুক্রাণু সংরক্ষণের সুযোগ থাকলেও শিশুদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। এ কারণেই ২০০২ সালে বেলজিয়ামের একটি ক্লিনিক প্রথমবারের মতো শিশুদের অণ্ডকোষের টিস্যু সংরক্ষণ শুরু করে।

গবেষণায় দেখা গেছে, গত বছর ওই ব্যক্তির শরীরে সংরক্ষিত টিস্যুর কয়েকটি অংশ পুনরায় প্রতিস্থাপন করা হয়। এক বছর পর সেগুলো পরীক্ষা করে দেখা যায়, টিস্যুর দুটি অংশে পরিপক্ক শুক্রাণু তৈরি হয়েছে। বর্তমানে সেই শুক্রাণু হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে।

তবে গবেষকেরা জানিয়েছেন, এসব শুক্রাণু স্বাভাবিকভাবে বীর্যের সঙ্গে মিশতে পারবে না। ফলে ভবিষ্যতে সন্তান নেওয়ার জন্য আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতির প্রয়োজন হবে।

অধ্যাপক গুসেনস বলেন, “আলাদা করা শুক্রাণুগুলো দেখতে স্বাভাবিক ছিল। তবে এগুলো ডিম্বাণু নিষিক্ত করতে সক্ষম কি না, সেটি এখনো পরীক্ষা করা বাকি।”

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরার শিশু এন্ডোক্রিনোলজিস্ট অধ্যাপক রড মিচেলও একই ধরনের গবেষণা পরিচালনা করছেন। তিনি বলেন, মানুষের শরীরে এ পদ্ধতি কার্যকর হওয়ার বাস্তব প্রমাণ পাওয়া সত্যিই বিস্ময়কর।

বিশ্বজুড়ে বর্তমানে তিন হাজারের বেশি রোগীর অণ্ডকোষের টিস্যু সংরক্ষিত রয়েছে। গবেষকদের ধারণা, ভবিষ্যতে প্রতি বছর বহু রোগী এ প্রযুক্তির মাধ্যমে উপকৃত হতে পারবেন।

সূত্র: গার্ডিয়ান

spot_img

আরও পড়ুন

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...

১৭ হাজার বছর পর কি শেষ হবে মানবসভ্যতা? গাণিতিক বিশ্লেষণে নতুন আলোচনা

মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মহামারি কিংবা পারমাণবিক...
spot_img

আরও পড়ুন

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সীমালঙ্ঘন বা অতিরঞ্জন...
spot_img