Sunday, July 12, 2026
26.4 C
Dhaka
No menu items!

এআই চশমায় সহজ হবে ডিমেনশিয়া রোগীদের জীবন

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন জীবন সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি স্মার্ট চশমা তৈরি করেছে লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্রসসেন্স। এই চশমাটি ব্যবহারকারীর আশপাশের বস্তু শনাক্ত করে চশমার কাচে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করতে পারে এবং শব্দের মাধ্যমে বিভিন্ন নির্দেশনাও দেয়।

ডিমেনশিয়া রোগে মানুষের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এ কারণে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা কার্যকর সমাধান খুঁজে আসছেন। নতুন এই উদ্ভাবন সেই প্রচেষ্টায় নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চশমাটি বিশেষভাবে ডিমেনশিয়ার প্রাথমিক পর্যায়ের রোগীদের জন্য তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীর পরিবেশ বিশ্লেষণ করে ধাপে ধাপে প্রয়োজনীয় নির্দেশনা দেয়, ফলে রান্না, ওষুধ গ্রহণসহ ঘরের নিয়মিত কাজগুলো সম্পন্ন করা সহজ হয়। পরীক্ষামূলক ব্যবহারে এর কার্যকারিতার ইতিবাচক ফল পাওয়া গেছে। শিগগিরই যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবায় এটি যুক্ত হতে পারে বলে জানা গেছে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রতি চারজনের তিনজন এই চশমা ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য উন্নতি অনুভব করেছেন এবং আত্মনির্ভরতা বেড়েছে। মাত্র ৭৫ গ্রাম ওজনের এই চশমায় পাওয়ারযুক্ত লেন্স সংযোজন করা যায় এবং এটি শ্রবণযন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একবার চার্জে প্রায় এক ঘণ্টা ব্যবহার করা গেলেও পাওয়ার ব্যাংকের মাধ্যমে দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।

চশমাটিতে ‘উইস্পি’ নামের একটি এআই সহকারী যুক্ত রয়েছে, যা ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে তার অভ্যাস ও প্রয়োজন বোঝে এবং সে অনুযায়ী তথ্য মনে করিয়ে দেয়। রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই সহকারী নিজেকে মানিয়ে নিতে পারে, ফলে ব্যবহারকারী পান আরও ব্যক্তিকেন্দ্রিক সহায়তা।

দক্ষিণ লন্ডনের বাসিন্দা ৭০ বছর বয়সী ডিমেনশিয়া আক্রান্ত ক্যারোল গ্রেগ এই প্রযুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, ‘রোগ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসে। এই ধরনের উদ্ভাবন আমাদের বাঁচার নতুন আশা দেখায়।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img