Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে জ্বালা, শুষ্কতা বা ভারী ভাব দেখা দেয়। অনেক সময় মনে হয় যেন চোখে বালুকণা লেগে আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে ‘স্ক্রিন স্ট্রেইন’ বা পর্দাজনিত চোখের চাপ বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে এ ধরনের সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা কিছু বিল্ট-ইন সুবিধা ব্যবহার করলে চোখের ওপর চাপ অনেকটাই কমানো সম্ভব। এতে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না।

স্মার্টফোনের পর্দা থেকে নির্গত নীল আলো মানুষের মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে। এতে মনে হয় এখনো দিন রয়েছে। এর ফলে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ার পাশাপাশি চোখও দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই সমস্যা কমাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘নাইট লাইট’ সুবিধা রাখা হয়েছে। এই সুবিধা চালু করলে পর্দার নীল আলোর মাত্রা কমে যায় এবং স্ক্রিনের রং তুলনামূলক উষ্ণ বা কমলা আভা ধারণ করে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখে তুলনামূলক কম চাপ পড়ে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফোনের সেটিংসে গিয়ে ডিসপ্লে অপশনের মধ্যে থাকা আই কমফোর্ট শিল্ড বা নাইট লাইট চালু করতে পারেন।

স্মার্টফোন ব্যবহারের সময় উজ্জ্বল সাদা পটভূমি অনেক সময় চোখে সরাসরি লাগে, বিশেষ করে অন্ধকার বা কম আলোতে। এই ক্ষেত্রে ডার্ক মোড ব্যবহার করলে বেশিরভাগ অ্যাপের পটভূমি কালো বা গাঢ় ধূসর হয়ে যায়। এতে স্ক্রিনের আলো তুলনামূলক নরম মনে হয় এবং চোখের ওপর চাপ কিছুটা কম পড়ে। ডার্ক মোড চালু করলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও জিমেইলের মতো অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডার্ক থিমে চলে যায়। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসের ডিসপ্লে অপশনে গিয়ে ডার্ক থিম চালু করা যায়।

চোখের ওপর চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো স্মার্টফোন ব্যবহারের সময় সীমিত রাখা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ করার সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা ফোনের সেটিংসে গিয়ে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস অপশন থেকে সেট টাইমার বা ড্যাশবোর্ড নির্বাচন করতে পারেন। এরপর যেসব অ্যাপ বেশি ব্যবহার করা হয় সেগুলোর জন্য দৈনিক ব্যবহারের সময় নির্ধারণ করা যায়। নির্ধারিত সময় শেষ হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img