Wednesday, September 16, 2026
29 C
Dhaka

সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আদালতে মুখোমুখি মেটা

সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ‘ক্লিনিক্যালি আসক্ত’ হতে পারেন না—এমন দাবি করেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। যুক্তরাষ্ট্রে চলমান একটি আলোচিত মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই বক্তব্য দেন। মামলাটিতে বিবাদী হিসেবে রয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

মামলার বাদী ২০ বছর বয়সী এক তরুণী, যাকে আদালতে ‘কেলি’ নামে উল্লেখ করা হচ্ছে। তার অভিযোগ, কিশোর-কিশোরীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আসক্তিকর ফিচার তৈরি করেছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। এর ফলে তার মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।

বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে মোসেরি বলেন, ইনস্টাগ্রামে সমস্যাজনক ব্যবহার দেখা দিতে পারে। তবে সেটিকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় আসক্তি বলা সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী, ব্যবহার অভ্যাস ব্যক্তি ভেদে ভিন্ন হয়। কেউ প্রয়োজনের তুলনায় বেশি সময় ব্যয় করতে পারেন, আবার কেউ নিজের ব্যবহার নিয়ন্ত্রণেও রাখতে পারেন।

বাদীপক্ষের আইনজীবী মার্ক ল্যানিয়ার মুনাফার জন্য কিশোরদের টার্গেট করা হয় কি না—এই প্রশ্ন তুললে মোসেরি তা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, প্ল্যাটফর্মে কিশোর ব্যবহারকারীদের থেকে আয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম। কারণ তাদের ব্যয়যোগ্য আয় সীমিত এবং বিজ্ঞাপনে সাড়া দেওয়ার হারও কম।

২০০৮ সালে তৎকালীন ফেসবুকে যোগ দেন মোসেরি। ২০১৮ সাল থেকে তিনি ইনস্টাগ্রামের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতে তিনি জানান, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার।

তবে বাদীপক্ষের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ইনফিনিট স্ক্রল, অটোপ্লে এবং লাইক বাটনের মতো ফিচার তরুণদের দীর্ঘ সময় ধরে অ্যাপে আটকে রাখে। স্বীকৃতি পাওয়ার মানসিক চাহিদাকে কাজে লাগিয়ে এসব ফিচার তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে বিউটি ফিল্টার দেহ-ভাবনা বিকৃত করতে পারে বলেও উল্লেখ করা হয়। আদালতে বলা হয়, বাদী একদিনে ১৬ ঘণ্টার বেশি সময় ইনস্টাগ্রামে কাটিয়েছিলেন। এ বিষয়ে মোসেরি বলেন, এটি অবশ্যই সমস্যাজনক ব্যবহার হতে পারে।

আদালতে মোসেরির পারিশ্রমিক নিয়েও প্রশ্ন ওঠে। তিনি জানান, তার মূল বেতন বছরে প্রায় ৯ লাখ ডলার। বোনাস ও শেয়ার মিলিয়ে অনেক বছরে তার আয় ১ থেকে ২ কোটি ডলারের বেশি হতে পারে। তবে পণ্যের সিদ্ধান্ত নেওয়ার সময় শেয়ারমূল্য নিয়ে ব্যক্তিগত উদ্বেগ কাজ করে না বলে দাবি করেন তিনি।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, বাদীর মানসিক স্বাস্থ্য সংকটের পেছনে পারিবারিক ও ব্যক্তিগত নানা জটিলতা ছিল। প্ল্যাটফর্ম এককভাবে দায়ী—এই দাবি তারা মানে না। মামলাটি বর্তমানে জুরি বোর্ডের বিবেচনায় রয়েছে। কিশোরদের মানসিক স্বাস্থ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব কতটা—এই প্রশ্নের উত্তর খুঁজতেই আদালতে এই আইনি লড়াই চলছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img