Friday, June 19, 2026
34.7 C
Dhaka

আই লাভ ইউ ভাইরাস কীভাবে ছড়িয়েছিল

২০০০ সালের মে মাসে বিশ্বজুড়ে কম্পিউটার ব্যবহারকারীদের ইনবক্সে হঠাৎ একটি ই–মেইল আসতে শুরু করে, যার বিষয় ছিল ইংরেজিতে লেখা আইলাভইউ। কৌতূহলবশত অনেকেই ই–মেইলটি খুলে দেখেন। ভেতরে লেখা ছিল একটি অনুরোধ—দয়া করে পাঠানো এই প্রেমপত্রটি পড়ুন। সঙ্গে যুক্ত ছিল LOVE-LETTER-FOR-YOU.TXT নামের একটি ফাইল।

ডিজিটাল প্রেমপত্রের সেই আনন্দ খুব দ্রুতই ভয়াবহ আতঙ্কে রূপ নেয়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আই লাভ ইউ নামের এই কম্পিউটার ওয়ার্ম বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ কম্পিউটার আক্রান্ত করে। সে সময় ইন্টারনেট সংযুক্ত বিশ্বের প্রায় ১০ শতাংশ কম্পিউটারই এই ভাইরাসের কবলে পড়ে।

২০০০ সালের ৪ মে যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক আর্কিট্যাক্ট হোসে ডোমিঙ্গুয়েজ প্রথম এই ই–মেইলটি পান। মেইলটি পরিচিত এক ভেন্ডরের কাছ থেকে আসায় তিনি সন্দেহ করেননি। পরে জানা যায়, সেই ভেন্ডর নিজেই ভাইরাসে আক্রান্ত ছিলেন।

এই ওয়ার্মটি চালু হলেই ব্যবহারকারীর কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল নষ্ট করে দিত এবং কন্ট্যাক্ট লিস্টে থাকা সবার কাছে নিজেকে পাঠিয়ে দিত। ব্রিটিশ পার্লামেন্ট, মার্কিন কংগ্রেস ও মার্কিন বিমান বাহিনীর কম্পিউটারও এই আক্রমণ থেকে রেহাই পায়নি। এতে বিশ্বজুড়ে কয়েক শ কোটি ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

ভাইরাসটি মূলত উইন্ডোজ সিস্টেমের একটি দুর্বলতাকে কাজে লাগিয়েছিল। সে সময় ফাইলের এক্সটেনশন লুকিয়ে রাখার কারণে ব্যবহারকারীরা এটিকে সাধারণ টেক্সট ফাইল ভেবেই খুলে ফেলতেন। পরে জানা যায়, এর স্রষ্টা ছিলেন ফিলিপাইনের ২৪ বছর বয়সী এক ছাত্র ওনেল ডি গুজমান। তিনি দাবি করেন, বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য পাসওয়ার্ড সংগ্রহ করাই ছিল তাঁর উদ্দেশ্য।

প্রায় ২৬ বছর পরও ই–মেইল সাইবার অপরাধীদের প্রধান মাধ্যম হয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, আই লাভ ইউ ভাইরাস আমাদের শিখিয়েছে—ইন্টারনেটে কোনো কিছুই চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল।...

বিশ্বকাপের শুরুতেই রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর...

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...

কাজাখস্তানের রহস্যঘেরা ভূগর্ভস্থ মসজিদ শাকপাক আতা

কাজাখস্তানের ইসলামী ঐতিহ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন হিসেবে পরিচিত শাকপাক...

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত।...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপে পেনাল্টি গোলে ইতিহাস লিখলেন হ্যারি কেইন

২০২৬ বিশ্বকাপে ব্যক্তিগত অর্জনের নতুন এক অধ্যায় যোগ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি...

এক গোল ও এক অ্যাসিস্টে ম্যাচের নায়ক দিয়াজ

বিশ্বকাপের শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবল আর লুইস দিয়াজের উজ্জ্বল পারফরম্যান্সে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের শুরু...

বড় আসরে দীর্ঘ হচ্ছে পর্তুগিজ অধিনায়কের গোলখরা

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল পায়নি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের ফলের...

পর্তুগালের ড্রয়ের পর রোনালদোকে নিয়ে সরব অঁরি

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর আলোচনার কেন্দ্রে চলে এসেছে দলের পারফরম্যান্স, বিশেষ করে...
spot_img