Thursday, July 9, 2026
26.1 C
Dhaka

গবেষণায় ধরা পড়ল বিষের ভয়ংকর বায়োম্যাগনিফিকেশন

রাসায়নিক দূষণের প্রভাব অনেক সময় চোখে দেখা যায় না বা গন্ধে বোঝা সম্ভব হয় না। তবে কিছু দূষণকারী উপাদান পরিবেশে ছড়িয়ে পড়ার পর সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর রূপ ধারণ করে। সম্প্রতি নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস সিডনির এক গবেষণায় দেখা গেছে, ফরএভার কেমিক্যাল বা পিফাস নামের বিষ খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে ক্রমান্বয়ে ঘনীভূত হচ্ছে।

গবেষণায় বলা হয়, যখন একটি প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন ওই রাসায়নিকের মাত্রা প্রায় দ্বিগুণ হয়ে যায়। পিফাস এমন একধরনের রাসায়নিক, যা রান্নার সরঞ্জাম, খাবারের প্যাকেজিংসহ দৈনন্দিন জীবনের নানা পণ্যে ব্যবহৃত হয়। শিল্পকারখানার বর্জ্য ও পয়োনিষ্কাশনের মাধ্যমে এই রাসায়নিক প্রথমে নদী, হ্রদ ও সমুদ্রের পানিতে মিশে যায়।

পানিতে থাকা শেওলা ও প্ল্যাঙ্কটন এই রাসায়নিক শোষণ করে। পরে ছোট মাছ এগুলো খেলে বিষ তাদের শরীরে জমা হয়। আবার বড় মাছ যখন একাধিক ছোট মাছ খায়, তখন ছোট মাছগুলোর শরীরে জমে থাকা বিষ বড় মাছের শরীরে একত্রিত হয়। এই রাসায়নিক সহজে শরীর থেকে বের হয় না বা ভেঙে যায় না, ফলে ধীরে ধীরে বিষের মাত্রা বেড়েই চলে।

গবেষণার প্রধান গবেষক লোরেঞ্জো রিকলফি জানান, খাদ্যশৃঙ্খলের প্রতিটি উচ্চতর স্তরে পিফাসের ঘনত্ব গড়ে দ্বিগুণ হারে বাড়ছে। খাদ্যশৃঙ্খলের শীর্ষে থাকা বড় মাছ, সামুদ্রিক পাখি ও স্তন্যপায়ী প্রাণীরা নিয়মিত শিকার করার ফলে তাদের শরীরে এই বিষের মাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, পরিবেশে দূষণের মাত্রা তুলনামূলক কম হলেও খাদ্যশৃঙ্খলের প্রক্রিয়ায় শীর্ষ পর্যায়ের প্রাণীরা অস্বাভাবিক মাত্রায় বিষক্রিয়ার শিকার হচ্ছে। মানুষ যেহেতু মাছ ও অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এই রাসায়নিক সরাসরি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

গবেষকেরা বিশ্বজুড়ে পরিচালিত ৬৪টি পৃথক গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন। এতে ১১৯টি ভিন্ন খাদ্যশৃঙ্খল ও ৭২ ধরনের পিফাস যৌগ অন্তর্ভুক্ত ছিল। জলজ ও স্থলজ উভয় বাস্তুসংস্থানেই একই প্রবণতা লক্ষ্য করা গেছে। এমনকি যেসব এলাকায় মাটি বা পানির দূষণ তুলনামূলক কম, সেখানেও খাদ্যশৃঙ্খলের উচ্চ স্তরের প্রাণীদের শরীরে বিপজ্জনক মাত্রার রাসায়নিক পাওয়া গেছে। গবেষকেরা এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...
spot_img

আরও পড়ুন

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে বিনিয়োগ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ১০ লাখ বিনিয়োগকারী। একটি ক্রিপ্টো বিশ্লেষক...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং ব্যবহারবান্ধব করে তুলতে নতুন সুবিধা যুক্ত করছে অ্যাপল। সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারীরা এখন সিরির কথা...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু হয়। কারও ক্ষেত্রে এটি জ্বালাপোড়ার মতো অনুভূত হয়, যা ধীরে ধীরে বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির বার্ষিক ‘মেড বাই গুগল’ আয়োজন। প্রযুক্তি...
spot_img