Tuesday, August 25, 2026
27 C
Dhaka

আঙুল ফোটানো: ভয়ভীতির চেয়ে বাস্তবতা

যাঁরা নিয়মিত আঙুল ফোটান, তাদের প্রায় সবাইকেই শোনা যায়—এতে আঙুল বড় হয়, হাড়ের সন্ধিস্থলে ব্যথা হয় বা ভবিষ্যতে আর্থ্রাইটিস হতে পারে। এই ধারণা কয়েক দশক ধরেই প্রচলিত। তবে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানাচ্ছেন, আঙুল ফোটানোর সময় আসলে কী ঘটে এবং সেই পরিচিত ফটফট শব্দ কেন হয়।

বিজ্ঞানীদের তথ্যমতে, আঙুল বা পায়ের পাতা ফোটানোর সময় যে শব্দ তৈরি হয়, তা হাড়ের ঘর্ষণ বা তরুণাস্থির ক্ষতি থেকে হয় না। ২০১৫ সালে একটি গবেষণায় রিয়েল টাইম এমআরআই ইমেজিং ব্যবহার করে দেখা গেছে, হাড়ের সন্ধিস্থল টানা বা প্রসারিত করলে ভেতরের চাপ হঠাৎ কমে যায়। হাড়ের জোড়ায় থাকা সিনোভিয়াল ফ্লুইড নামের পিচ্ছিল তরল দ্রুত সেই জায়গা পূরণ করতে না পারায় গ্যাসের বুদবুদ তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে ট্রাইবোনিউক্লিয়েশন বলা হয়।

কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টার অধ্যাপক গ্রেগ কাউচুক বলেছেন, আঙুল ফোটানোর সময় ভ্যাকুয়ামের মতো শূন্যস্থান তৈরি হয়। আগে ধারণা ছিল, বুদবুদ ফেটে শব্দ হয়। আধুনিক এমআরআই গবেষণা বলছে, বুদবুদ তৈরি হওয়ার সময়ই শব্দটি ঘটে।

আঙুল ফোটালে আর্থ্রাইটিস হয়—এই ধারণাও অমূলক। ডোনাল্ড উঙ্গার ৫০ বছর ধরে এক হাতের আঙুল নিয়মিত ফোটালেও আর্থ্রাইটিস হয়নি। অন্যান্য গবেষণায় দেখা গেছে, নিয়মিত আঙুল ফোটানো ও না ফোটানোর মধ্যে হাতের শক্তি বা তরুণাস্থির পুরুত্বে কোনো পার্থক্য নেই। একবার আঙুল ফোটানোর পর গ্যাসের বুদবুদ আবার সিনোভিয়াল তরলে মিশতে সময় নেয়, তাই সঙ্গে সঙ্গে একই জায়গায় দ্বিতীয়বার শব্দ করা যায় না।

সব মিলিয়ে বিজ্ঞানীরা বলছেন, আঙুল ফোটানো হাত মোটা করে না, তরুণাস্থি পাতলা করে না এবং আর্থ্রাইটিসও হয় না। শব্দ বিরক্তিকর হলেও এটি কোনো ক্ষতির ইঙ্গিত নয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img