Tuesday, April 28, 2026
23 C
Dhaka

রাগ নিয়ন্ত্রণে কোরআনের নির্দেশনা, বিজ্ঞানও দিচ্ছে সমর্থন

মানুষের জীবনে রাগ একটি স্বাভাবিক আবেগ হলেও এটি নিয়ন্ত্রণ করতে না পারলে নানা সমস্যার সৃষ্টি হয়। কোরআনে রাগ নিয়ন্ত্রণের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে।

রাগের মুহূর্তে মানুষের মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে এবং শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। এর ফলে যৌক্তিক চিন্তা কমে যায় এবং মানুষ তাৎক্ষণিক আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়, যা পরে অনুশোচনার কারণ হতে পারে।

কোরআনে বলা হয়েছে, ‘এবং যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৩৪)

এই নির্দেশনায় তিনটি ধাপ রয়েছে—প্রথমে রাগ সংবরণ, এরপর ক্ষমা করা এবং সর্বোচ্চ পর্যায়ে ভালো আচরণ করা। ইসলামের শিক্ষায় রাগ নিয়ন্ত্রণকে আত্মশক্তির অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত শক্তিশালী সে নয় যে কুস্তিতে মানুষকে হারায়, বরং প্রকৃত শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)

বিজ্ঞানীরা বলছেন, অনিয়ন্ত্রিত রাগ দীর্ঘমেয়াদে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই রাগের সময় নিজেকে শান্ত রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নেওয়া গুরুত্বপূর্ণ।

ধর্মীয় নির্দেশনা অনুযায়ী, অবস্থান পরিবর্তন, অজু করা, চুপ থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো পদ্ধতি রাগ নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ...

এআই কি সম্পর্কের তৃতীয় পক্ষ হয়ে উঠছে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এটি...

মহাকাশ থেকে সবুজে ঢাকা বাংলাদেশ, কী বলছে বিজ্ঞান

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রকাশিত একটি স্যাটেলাইট ছবি...

রাজনৈতিক সংকট মোকাবিলায় জুওয়াইনির তাত্ত্বিক বিশ্লেষণ

ইসলামি রাষ্ট্রচিন্তার ইতিহাসে ইমামুল হারামাইন আল-জুওয়াইনির রচিত আল-গিয়াসি গ্রন্থটি...

৬ ধরনের রুটি, পুষ্টিগুণে কতটা ভিন্ন জানেন কি

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় রুটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে...

পার্সেল খুলতেই বিস্ফোরণ, কুষ্টিয়ায় আহত ভ্যানচালক নাসির

কুষ্টিয়া শহরে একটি পার্সেল খোলার সময় ভেতরে থাকা বিস্ফোরক...

পারমাণবিক জ্বালানি কতটা নিরাপদ, রূপপুরে ব্যবহার নিয়ে যা জানা গেল

বাংলাদেশের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম...

২০২৮ সালে উৎপাদনে যেতে পারে ওপেনএআইয়ের স্মার্টফোন

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে ঘিরে নতুন একটি জল্পনা প্রযুক্তি...

অন্যের উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহার কি বৈধ

ইসলামী দৃষ্টিকোণ থেকে অন্যের সম্পদ ভোগ বা আত্মসাৎ করা...

শিশু খাবার খেতে না চাইলে কী কারণ থাকতে পারে

অনেক অভিভাবক অভিযোগ করেন, তাদের সন্তান ঠিকমতো খাবার খেতে...

বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং প্ল্যাটফর্ম আনল এক্স

ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত...
spot_img

আরও পড়ুন

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে জেলার দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার পৃথক দুটি কেন্দ্রে...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও একসময় গরম বা ঠান্ডা ছিল কেবল মানুষের অনুভূতির বিষয়। সপ্তদশ শতাব্দীর আগে তাপমাত্রা পরিমাপের কোনো...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার...
spot_img