Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

বিয়েতে দেরি হলে কী করবেন, ইসলামের নির্দেশনা

জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বিয়ে অন্যতম। তবে অনেকের ক্ষেত্রে নানা কারণে বিয়েতে বিলম্ব ঘটে, যা মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে অনেকে নির্দিষ্ট কোনো দোয়া বা আমলের সন্ধান করেন।

ইসলামে বিয়ের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্ধারিত নেই। আলেমদের মতে, দোয়ার কার্যকারিতা শব্দের ওপর নয়, বরং আন্তরিকতা, ইখলাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের ওপর নির্ভরশীল।

পবিত্র কোরআনে বলা হয়েছে, “আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।” (সুরা আম্বিয়া, আয়াত: ৩৫)

ইসলামী শিক্ষায় জীবনকে একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে পরীক্ষার সম্মুখীন হয়। ধৈর্য ধারণকারীরাই শেষ পর্যন্ত সফল হয়।

এ প্রসঙ্গে ফুজাইল ইবনে আইয়াজ (র.) বলেছেন, “মানুষ যতক্ষণ সুখে থাকে ততক্ষণ তাদের আসল রূপ ঢাকা থাকে, কিন্তু বিপদ আসবামাত্র মুমিন তার ইমানের দিকে এবং মোনাফেক তার শঠতার দিকে ধাবিত হয়।”

আল্লাহ মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক নির্ধারণ করে দিয়েছেন। তাই কোনো বিষয়ে বিলম্ব হলে বিচলিত না হয়ে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা মুমিনের বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।

হাদিসে এসেছে, “মুমিনের প্রতিটি বিষয়ই বিস্ময়কর; তার সবকিছুই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায় এবং শোকরিয়া আদায় করে, তবে তা তার জন্য কল্যাণ। আর যদি সে দুঃখ পায় এবং ধৈর্য ধরে, তবে তাও তার জন্য কল্যাণের।” (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)

ইসলামী দৃষ্টিতে জীবনের কষ্ট ও প্রতিকূলতা গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির মাধ্যম হিসেবেও বিবেচিত হয়। তাই ধৈর্য, প্রার্থনা এবং সৎকর্মের মাধ্যমে এ সময় অতিক্রম করার পরামর্শ দেওয়া হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img