Tuesday, October 6, 2026
27.7 C
Dhaka

শিক্ষার্থীর উদ্ভাবনে স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন দিগন্ত

আজকের যুগে স্বাস্থ্য পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার টয়লেট ব্যবহারের সময়ই প্রাথমিক পর্যায়ের কিডনি রোগ শনাক্ত করার প্রযুক্তি সামনে এনেছেন যুক্তরাজ্যের এক শিক্ষার্থী। উদ্ভাবনী এই টয়লেট ট্যাবলেট জায়গা করে নিয়েছে ‘জেমস ডাইসন অ্যাওয়ার্ডের গ্লোবাল টপ ২০’ তালিকায়।

লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট ও ইম্পেরিয়াল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইয়িদান জু এই বিশেষ ট্যাবলেটটি উদ্ভাবন করেন। ইউরিফাই নামের এই ট্যাবলেটটি টয়লেটে ফ্লাশ করার সময় বিশেষ রাসায়নিক রিএজেন্ট নির্গত করে। এই রিএজেন্ট প্রস্রাবে থাকা অ্যালবুমিন শনাক্ত করতে পারে, যা চিকিৎসাবিজ্ঞানে কিডনি রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত।

ব্যবহারকারীর শরীরে ঝুঁকি থাকলে ফ্লাশের পানির রঙ ফ্যাকাশে হলুদ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। এই রঙ পরিবর্তনের মাধ্যমে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন যে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এতে আলাদা কোনো পরীক্ষাগারে যাওয়ার দরকার না পড়ে দৈনন্দিন ব্যবহারেই আগাম সতর্কতা পাওয়া সম্ভব হয়।

উদ্ভাবনের পেছনে রয়েছে ব্যক্তিগত অনুপ্রেরণা। ইয়িদান জু জানান, তাঁর বাবার কিডনি রোগ প্রায় দশ বছর শনাক্ত না হওয়ায় তিনি এমন একটি প্রযুক্তি তৈরির কথা ভাবেন, যা মানুষ নিয়মিত ব্যবহার করলে আগেই স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পেতে পারে। তিনি বলেন, ‘অনুপ্রেরণার উৎস ছিল আমার বাবা। দুই বছর আগে তার কিডনির রোগ ধরা পড়ে। কিন্তু তিনি এর আগেই প্রায় দশ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। নিয়মিত অভিযোগ করলেও কখনো সঠিকভাবে রোগ নির্ণয় হয়নি।’

টয়লেটের রিমের নিচে সহজেই স্থাপনযোগ্য এই ট্যাবলেট প্রতিবার ফ্লাশে পরিষ্কারক ফোম বের করে, যা একই সঙ্গে বাথরুম পরিষ্কার রাখে এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের কাজ করে। তবে ইউরিফাই এখনও ক্লিনিক্যাল বৈধতা বা নিয়ন্ত্রক অনুমোদনের মধ্য দিয়ে যায়নি। উদ্ভাবক আরও বিস্তৃত পরীক্ষার পরিকল্পনা করছেন।

বিশ্বব্যাপী প্রায় ১০ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন। চিকিৎসাসেবার সীমিত সুযোগের কারণে প্রতিবছর বহু মানুষের মৃত্যু ঘটে। এ কারণে বিশ্লেষকদের মতে, ইউরিফাই শুধু একটি স্যানিটারি পণ্য নয়, বরং সম্ভাব্য স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উদাহরণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img