Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’ নামের ডাবের আইসক্রিম খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভোজনরসিকেরা ভিড় করছেন ‘আইস পান্ডা’ ক্যাফেতে।

থাইল্যান্ডের জনপ্রিয় স্ট্রিটফুড থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ডেজার্টে ব্যবহার করা হয় ডাবের পানি, কচি শাঁস, নারকেলের দুধ, ক্রিম এবং বিভিন্ন ধরনের বাদাম। পরিবেশনের সময় কাটা ডাবের ভেতরেই সাজিয়ে দেওয়া হয় পুরো ডেজার্টটি।

খেতে নরম, মসৃণ ও সুগন্ধি এই খাবারে ডাবের শাঁসের সঙ্গে মিশে থাকে কাজুবাদাম, পেস্তাবাদাম ও অন্যান্য উপকরণ। ফলে একদিকে যেমন ডাবের স্বাদ পাওয়া যায়, অন্যদিকে ক্রিমি টেক্সচারও উপভোগ করা যায়।

খিলগাঁওয়ের তালতলায় অবস্থিত আইস পান্ডা ক্যাফের প্রতিষ্ঠাতা চিকিৎসক দম্পতি ফারহানা জাহান ও রাকিবুল ইসলাম। ২০২২ সালে তাঁদের ক্যাফে যাত্রা শুরু হয়। ফারহানা জাহান জানান, ভারতের মুম্বাইয়ে একই ধরনের একটি ডেজার্ট খাওয়ার অভিজ্ঞতা থেকেই নতুন এই খাবার তৈরির ধারণা আসে।

পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তৈরি করা রেসিপিটি ক্রেতাদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পায়। বর্তমানে প্রতিদিন প্রায় ২০০টি দিলওয়ালে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতিটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা।

ফার্মগেট থেকে আসা দুই বন্ধু সারা ও স্নিগ্ধা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখে আগ্রহ তৈরি হওয়ায় তাঁরা বিশেষভাবে এই ডেজার্টের স্বাদ নিতে এসেছেন। শুধু ছুটির দিন নয়, সপ্তাহের অন্যান্য দিনেও ক্যাফেটিতে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ক্যাফের সহপ্রতিষ্ঠাতা রাকিবুল ইসলাম বলেন, ডেজার্টের নির্দিষ্ট স্বাদ ও গঠন বজায় রাখতে উপযুক্ত ডাব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি কচি বা অতিরিক্ত পরিণত নারকেল ব্যবহার করলে কাঙ্ক্ষিত মান পাওয়া যায় না।

দিলওয়ালের পাশাপাশি ক্যাফেটিতে চার ধরনের লাচ্ছি, বিভিন্ন পানীয় ও অন্যান্য খাবারও পাওয়া যায়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে প্রতিষ্ঠানটি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img