Thursday, July 23, 2026
26.9 C
Dhaka
No menu items!

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত রয়েছে, যা অনেক ক্ষেত্রে শিশুদের যথাযথ চিকিৎসা ও সহায়তা পেতে বাধা সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানভিত্তিক ধারণা ছড়িয়ে দিয়ে এসব ভুল ধারণা দূর করা জরুরি, যাতে অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা প্রয়োজনীয় সেবা পেতে পারে।

অটিজম কোনো রোগ নয়—এটি একটি স্নায়ু বিকাশজনিত সমস্যা। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন প্রণীত ডায়গনোস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিজঅর্ডারস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস অনুযায়ী অটিজমকে নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার হিসেবে বিবেচনা করা হয়।

অনেকের ধারণা, অটিজমের চিকিৎসা নেই, তাই চিকিৎসার প্রয়োজনও নেই। বাস্তবে অটিজম আজীবনের একটি অবস্থা হলেও নিয়মিত থেরাপি ও চিকিৎসার মাধ্যমে জীবনমান উন্নত করা সম্ভব। মৃদু অটিজমের ক্ষেত্রে শিশুরা উপযুক্ত সহায়তা পেলে প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারে, আর গুরুতর ক্ষেত্রে থাকা শিশুরাও প্রয়োজনীয় জীবনদক্ষতা অর্জন করতে সক্ষম হয়।

আরেকটি প্রচলিত ধারণা হলো, শৈশবে মা-বাবার আচরণ বা খারাপ প্যারেন্টিংয়ের কারণে অটিজম হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধারণা সঠিক নয়। অটিজমের পেছনে জিনগত, পরিবেশগত ও স্নায়বিক কারণ কাজ করে, প্যারেন্টিংয়ের সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই।

অনেকে মনে করেন, অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন সব শিশুই বুদ্ধিপ্রতিবন্ধী। কিন্তু অটিজম একটি বিস্তৃত পরিসরের অবস্থা, যেখানে কেউ বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, আবার কেউ অত্যন্ত মেধাবীও হতে পারে। অনেক শিশুই নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে।

অটিজমে আক্রান্ত শিশুরা কখনোই কথা বলতে পারে না—এমন ধারণাও প্রচলিত। বাস্তবে প্রায় ৩০ শতাংশ শিশু কথা বলতে পারে না, তবে বাকিরা বিভিন্ন মাত্রায় কথা বলতে সক্ষম। উপযুক্ত স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপির মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতা উন্নত করা যায়। যারা কথা বলতে পারে না, তারাও বিকল্প উপায়ে যোগাযোগ করতে শেখে।

ভ্যাকসিন নিলে অটিজম হয়—এ ধারণারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। গবেষণায় প্রমাণিত হয়েছে, টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই। বরং টিকা না নিলে শিশুরা মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

আরেকটি ভুল ধারণা হলো, অটিজমের চিকিৎসায় ওষুধের কোনো ভূমিকা নেই। বাস্তবে বিশ্বব্যাপী অটিজমের চিকিৎসায় ওষুধ ব্যবহার করা হয়, যা সরাসরি অটিজম নিরাময় না করলেও শিশুর আচরণগত সমস্যাগুলো নিয়ন্ত্রণে সহায়তা করে।

অনেকে মনে করেন, অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা ভালোবাসা বা আবেগ অনুভব করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। তারা ভালোবাসা অনুভব করে, তবে প্রকাশের ধরন ভিন্ন হতে পারে। অনেক সময় তারা চোখে চোখ না রাখলেও তাদের আবেগ ও অনুভূতির ঘাটতি থাকে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img