Sunday, August 2, 2026
33 C
Dhaka
No menu items!

প্রেমের চেয়ে বাস্তবতা, তরুণদের নতুন ভাবনা

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। এক সময় প্রেম বা আবেগই যেখানে প্রধান বিবেচ্য ছিল, সেখানে এখন আর্থিক স্বচ্ছতা ও অর্থ ব্যবস্থাপনার দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে জেনারেশন জেড ও মিলেনিয়ালদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল ব্যক্তিগত পছন্দ নয়; বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। সম্পর্কের শুরুতেই আয়, ব্যয় ও বিনিয়োগ নিয়ে খোলামেলা আলোচনা করার প্রবণতা বাড়ছে। অনেকেই আনুষ্ঠানিক সম্পর্কের আগেই এসব বিষয়ে মতামত বিনিময় করছেন।

সম্পর্কে উচ্চ আয়ের চেয়ে অর্থ ব্যবস্থাপনার দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, আয়ের পার্থক্য থাকলেও পরিকল্পনা ও লক্ষ্য এক হলে সম্পর্ক টেকসই হচ্ছে। এমনকি বিয়ের আগেই আর্থিক চুক্তি, ঋণ ও বিনিয়োগ নিয়ে আলোচনা করছেন তরুণরা।

একটি জরিপে দেখা গেছে, অধিকাংশ তরুণ মনে করেন সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকা একটি আকর্ষণীয় গুণ। পাশাপাশি ডিজিটাল সম্পদ, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণাও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক বিষয় নিয়ে শুরুতেই স্বচ্ছতা থাকলে ভবিষ্যতে সম্পর্কের টানাপোড়েন কমে। কারণ অর্থসংক্রান্ত বিষয়ই অনেক সময় দাম্পত্য জীবনের বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়। তাই বর্তমান প্রজন্মের কাছে অর্থ নিয়ে খোলামেলা আলোচনা দায়িত্বশীলতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img