Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক চিকিৎসা পরিসংখ্যান সেই ধারণা বদলে দিয়েছে। চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়ে ৫০ বছরের কম বয়সী তরুণ-তরুণীদের মধ্যেও স্ট্রোকের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাত্রার অনিয়ম ও খাদ্যাভ্যাসের পরিবর্তনই এর প্রধান কারণ।

চিকিৎসকেরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এখন তরুণদের মধ্যে সাধারণ সমস্যা হয়ে উঠেছে। ফাস্ট ফুড ও প্রসেসড খাবারের প্রতি ঝোঁক এবং শারীরিক পরিশ্রমের অভাব হৃদ্‌যন্ত্র ও রক্তনালীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ধূমপান, অতিরিক্ত মদ্যপান ও মাদকাসক্তিও তরুণ বয়সে স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত জীবনের মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা রক্তচাপ বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। কিছু ক্ষেত্রে জন্মগত হৃদ্‌রোগ কিংবা গর্ভাবস্থাজনিত জটিলতাও ঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, উন্নত রোগ নির্ণয় প্রযুক্তির সহজলভ্যতার কারণে এখন অনেক ক্ষুদ্র বা নীরব স্ট্রোকও শনাক্ত হচ্ছে, যা আগে ধরা পড়ত না। তবে সচেতন জীবনযাপনের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, মানসিক স্বাস্থ্যের যত্ন, নেশা বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি। শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা হঠাৎ তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img