Thursday, February 26, 2026
23.7 C
Dhaka

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সঠিক পরিকল্পনা, ওষুধের ডোজের সমন্বয় এবং সচেতন থাকলে অধিকাংশ ডায়াবেটিক রোগী নিরাপদে রোজা রাখতে পারেন। তবে কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজা না রাখাও প্রয়োজন হতে পারে।

চিকিৎসকদের মতে, যাঁদের ঘন ঘন লো সুগারের সমস্যা হয়, রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে না, টাইপ-১ ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন, অন্তঃসত্ত্বা ডায়াবেটিস, কিডনি, লিভার বা হৃদ্‌রোগের জটিলতা রয়েছে কিংবা যাঁরা বয়স্ক ও দুর্বল—তাঁরা উচ্চঝুঁকিতে থাকেন। এ ধরনের রোগীদের রোজা রাখার আগে বিশেষ সতর্কতা প্রয়োজন।

রোজার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ বা ইনসুলিনের সময় ও ডোজ নির্ধারণ করা জরুরি। দিনে একবার খাওয়ার ওষুধ ইফতার বা সাহ্‌রিতে নেওয়া যেতে পারে, দিনে দুইবারের ওষুধ সাহ্‌রি ও ইফতারে ভাগ করে নিতে হয়। ইনসুলিনের ক্ষেত্রেও সময় ও মাত্রা পরিবর্তন করা লাগতে পারে, তবে নিজে নিজে ডোজ পরিবর্তন করা বিপজ্জনক।

রমজানে নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা দরকার। সকাল ১০টা, বেলা ২টা, ইফতারের আগে ও ইফতারের দুই ঘণ্টা পর শর্করা মাপার পরামর্শ দেওয়া হয়েছে। মাথা ঘোরা, ঘাম, শরীর কাঁপা বা দুর্বল লাগলেও পরীক্ষা করা জরুরি। রক্তে শর্করা খুব কমে গেলে বা অত্যধিক বেড়ে গেলে রোজা ভাঙতে হবে।

সাহ্‌রিতে পর্যাপ্ত পানি, আঁশযুক্ত খাবার, ডাল, শাকসবজি ও পরিমিত প্রোটিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। ইফতারে অল্প পরিমাণ খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙা ভালো। ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টি ও কোমল পানীয় এড়িয়ে চলা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...

গর্ভাবস্থায় রোজার বিধান

ইসলামে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ সবার জন্য রোজা রাখা...

সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক...

দাম অপরিবর্তিত রাখার ইঙ্গিত নতুন আইফোনে

অ্যাপল নতুন স্মার্টফোন আইফোন ১৭ই বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।...

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।...

হৃদ্‌রোগীদের রোজা রাখার আগে যেসব সতর্কতা জরুরি

হৃদ্‌রোগ বা রক্তসঞ্চালন–সংক্রান্ত সমস্যায় ভোগা অনেক মানুষের মনে রোজা...

নতুন এআই এজেন্ট ওপেনক্ল ঘিরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা

বছরের শুরুতেই প্রযুক্তি দুনিয়ায় দ্রুত আলোচনায় উঠে এসেছে একটি...

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশব্যাপী কর্মসূচি

জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি...

স্বাস্থ্য ও স্বাদের দৌড়ে কোন চাল এগিয়ে

বাঙালির দৈনন্দিন জীবনে ভাতের গুরুত্ব অপরিসীম। সকাল, দুপুর কিংবা...
spot_img

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি সেমাই কারখানাকে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল ব্রিকসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায়...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারী ও মহাকাশ ভ্রমণ সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসযোগ্য একটি শহর...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত...
spot_img