Monday, September 7, 2026
27 C
Dhaka

নতুন এআই এজেন্ট ওপেনক্ল ঘিরে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা

বছরের শুরুতেই প্রযুক্তি দুনিয়ায় দ্রুত আলোচনায় উঠে এসেছে একটি নতুন এআই এজেন্ট। এটি চ্যাটজিপিটি বা জেমিনির মতো সাধারণ চ্যাটবট নয়, বরং একটি স্বায়ত্তশাসিত এআই এজেন্ট, যার নাম ওপেনক্ল। এই সফটওয়্যারটি ব্যবহারকারীর ডিভাইসে ইনস্টল থাকলে নিজে থেকেই বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। পিটার স্টাইনবার্গারের তৈরি এই ফ্রি সফটওয়্যারটি সিলিকন ভ্যালি থেকে শুরু করে চীন পর্যন্ত ডেভেলপারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

চ্যাটভিত্তিক এআই যেখানে প্রম্পট দিলে মূলত লেখা বা ছবি আকারে উত্তর দেয়, সেখানে ওপেনক্ল ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন অ্যাপ ও সেবার সঙ্গে যুক্ত হয়ে সরাসরি কাজ করতে সক্ষম। টেলিগ্রাম, সিগন্যাল, ডিসকর্ড কিংবা হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমেও এটি পরিচালনা করা যাচ্ছে।

ওপেনক্লের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এটি ব্যবহারকারীর কম্পিউটারে চলার পাশাপাশি আগের কথোপকথন ও কাজের ইতিহাস মনে রাখতে পারে এবং সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়। নির্মাতা পিটার স্টাইনবার্গারের ভাষায়, এটি এমন একটি এআই, যা বাস্তব অর্থেই কাজ সম্পন্ন করতে পারে।

এই সফটওয়্যারটির শুরুর ইতিহাসও বেশ ঘটনাবহুল। গত বছরের নভেম্বরে প্রথম প্রকাশের সময় এর নাম ছিল ক্লডবট। অ্যানথ্রপিকের ক্লড এআই-এর নামানুসারেই এই নামকরণ করা হয়েছিল। তবে নাম ও ট্রেডমার্ক সংক্রান্ত জটিলতায় অভিযোগ ওঠায় ২০২৬ সালের ২৭ জানুয়ারি এর নাম পরিবর্তন করে রাখা হয় মল্টবট। লবস্টারের খোলস বদলের ধারণা থেকে এই নাম নেওয়া হলেও মাত্র তিন দিনের ব্যবধানে আবার নাম বদলে চূড়ান্তভাবে ওপেনক্ল রাখা হয়।

জানুয়ারির শেষ দিকে হঠাৎ করেই ওপেনক্লের জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পেছনে দুটি বড় কারণ ছিল। প্রথমত, এটি সবার জন্য উন্মুক্ত থাকায় বিশ্বের বিভিন্ন দেশের ডেভেলপাররা এতে অবদান রাখতে পারেন। গিটহাবে সফটওয়্যারটি এক লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি রেটিং পেয়েছে, যা প্রযুক্তি দুনিয়ায় বিরল ঘটনা। দ্বিতীয়ত, উদ্যোক্তা ম্যাট শ্লিখ্ট মল্টবুক নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেন, যা এআই এজেন্টকেন্দ্রিক। এই প্ল্যাটফর্ম ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ওপেনক্লের পরিচিতিও দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে চীনে স্থানীয় সুপার-অ্যাপ ও শক্তিশালী ডিপসিক মডেলের সঙ্গে যুক্ত হয়ে এর ব্যবহার বহুগুণ বেড়েছে।

তবে ব্যাপক সক্ষমতার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কথাও উঠে এসেছে। যেহেতু ওপেনক্ল একটি স্বায়ত্তশাসিত এজেন্ট, তাই কাজ করতে গিয়ে একে ইমেইল, ক্যালেন্ডার ও মেসেজিং অ্যাপের মতো সংবেদনশীল জায়গায় প্রবেশের অনুমতি দিতে হয়। সঠিকভাবে সেটআপ না করলে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনক্লের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু ভুয়া ওয়েবসাইট ম্যালওয়্যার ছড়াচ্ছে। এ কারণে নিরাপত্তা গবেষকদের পরামর্শ, এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়; বরং প্রযুক্তিতে দক্ষ ব্যবহারকারীদের জন্য উপযোগী।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img