Tuesday, April 21, 2026
28 C
Dhaka

রমজানে ওমরাহ পালনে নতুন রেকর্ড

পবিত্র রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ২১ ফেব্রুয়ারি হিজরি ১৪৪৭ সালের রমজানের চতুর্থ দিনে ৯ লাখ ৪ হাজার মুসল্লি ওমরাহ আদায় করেছেন। এর মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেছে।

এর আগে গত বছরের ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালনের রেকর্ড ছিল। চলতি রমজানে সেই সংখ্যাকে অনেকটাই ছাড়িয়ে গেছে বর্তমান পরিসংখ্যান।

মুসল্লির চাপ বেড়ে যাওয়ায় মসজিদুল হারাম এলাকায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরাহ পালনের সুবিধার্থে কাবাঘর ঘিরে থাকা মাতাফ এলাকা শুধুমাত্র ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে।

জুমা, মাগরিব, এশা ও তারাবিহসহ রমজানের শেষ দশকের তাহাজ্জুদের সময় নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্ধারিত খোলা চত্বরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। হাঁটার পথ ও সড়কে জটলা নিষিদ্ধ করা হয়েছে এবং নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভিড় কমাতে কেন্দ্রীয় এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময় ছাড়া যানবাহন চলাচল নিষিদ্ধ এবং মোটরসাইকেল ও সাইকেল প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত পার্কিং এলাকা থেকে বাসের মাধ্যমে মুসল্লিদের আনা-নেওয়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানজুড়ে মুসল্লিদের ইবাদতের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা অব্যাহত থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img