Saturday, June 20, 2026
33.7 C
Dhaka

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মালিকানাধীন মহাকাশযান প্রস্তুতকারী ও মহাকাশ ভ্রমণ সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসযোগ্য একটি শহর গড়ে তোলার পরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদে স্থায়ী উপস্থিতি গড়ে তোলাই এখন তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

ইলন মাস্কের মতে, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে একটি পূর্ণাঙ্গ মানববসতিপূর্ণ শহর গড়ে তোলা সম্ভব। এতদিন তার প্রধান লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন। তবে বর্তমানে তিনি মনে করছেন, মঙ্গল অভিযানের আগে চাঁদে স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। এই লক্ষ্য বাস্তবায়নে ২০২৭ সালের শুরুর দিকে চাঁদে একটি রোবটচালিত যান পাঠানোর পরিকল্পনা করেছে স্পেসএক্স।

উল্লেখ্য, ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি। দীর্ঘ এই বিরতির পর আবারও চাঁদে ফেরার উদ্যোগ জোরদার হচ্ছে। মাস্ক বলেন, অনেকের ধারণা স্পেসএক্স মূলত সরকারি প্রকল্পের ওপর নির্ভরশীল। বাস্তবে তাদের মোট আয়ের খুব সামান্য অংশই আসে নাসা থেকে।

তিনি আরও জানান, স্পেসএক্সের সবচেয়ে বড় আয়ের উৎস হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা। এই সেবার প্রচারে বর্তমানে টেলিভিশন বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি মহাকাশভিত্তিক বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এদিকে, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানগুলো মহাকাশে বড় আকারের কম্পিউটার সেন্টার স্থাপনের বিষয়েও চিন্তাভাবনা করছে। একই সঙ্গে তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাও রোবট তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...
spot_img

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের খাদ্যসামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সব খাবার ফ্রিজে রাখা উপকারী নয়। বরং কিছু...
spot_img