Tuesday, August 11, 2026
30.2 C
Dhaka

শিশুর খাবারে ফল, সতর্কতা কেন জরুরি

শিশুদের খাদ্যাভ্যাসে ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় ফল খাওয়ানো নিয়ে অভিভাবকদের নানা দুশ্চিন্তা থাকে। বাড়ন্ত শিশুর পুষ্টি চাহিদা পূরণে ফল থেকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। সাধারণত ছয় মাস বয়স পার হওয়ার পর সম্পূরক খাবারের অংশ হিসেবে অল্প পরিমাণে ফল দেওয়া শুরু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে সব ফল শিশুর জন্য সমান নিরাপদ নয়, বিশেষ করে বীজযুক্ত ফলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

ফলের বীজ আকারে ছোট হলেও শিশুর জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে। বরই, লিচু বা জামের মতো বড় বীজযুক্ত ফলের পাশাপাশি আপেল, আঙুর, কমলা কিংবা ডালিমের মতো তুলনামূলক ছোট বীজযুক্ত ফল খাওয়ানোর সময়ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। অসাবধানতায় এসব বীজ শিশুর শ্বাসনালিতে আটকে যেতে পারে, যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি কিছু ফলে থাকা সূক্ষ্ম বীজও শিশুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

খাবার গিলতে মুখ ও গলার একাধিক পেশি একসঙ্গে কাজ করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে সুগঠিত হলেও শিশুদের ক্ষেত্রে তা পুরোপুরি বিকশিত হয় না। ফলে শক্ত বা ছোট কোনো বস্তু সহজেই তাদের গলায় আটকে যেতে পারে। বিশেষ করে ফল পিচ্ছিল হওয়ায় বীজ বা শক্ত অংশ দ্রুত গলার দিকে সরে যাওয়ার ঝুঁকি থাকে।

ছয় মাস বয়স পার হলে শিশুকে ফলের নরম অংশ ভালোভাবে কচলে বা মিহি করে খাওয়ানো উচিত। বীজ ও খোসা সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে। আপেলের মতো শক্ত ফল সেদ্ধ করে নরম করে নেওয়ার পর খাওয়ানো নিরাপদ। শিশুর চিবানোর ক্ষমতা বাড়লে নরম ফল ছোট টুকরো করে দেওয়া যেতে পারে, তবে তখনও বীজ ও খোসা এড়িয়ে চলতে হবে। দুই বছর বয়সের পর ফল হাতে দেওয়া গেলেও সব ধরনের বীজ বাদ দেওয়া জরুরি।

পাঁচ বছর বয়সের পর কিছু ক্ষেত্রে বীজসহ ফল দেওয়া গেলেও বড় বীজযুক্ত ফল একসঙ্গে মুখে দিতে না দেওয়াই নিরাপদ। পাশাপাশি শিশু খাবার খাওয়ার সময় একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্কের উপস্থিতি থাকা প্রয়োজন। জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জ্ঞান ও প্রশিক্ষণ শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img