Saturday, June 20, 2026
33.8 C
Dhaka

রান্নাঘরে স্টিল ও কাচের কনটেইনার ব্যবহারের সুবিধা-অসুবিধা

খাবার সংরক্ষণের পাত্র বেছে নেওয়া অনেকের কাছেই সাধারণ সিদ্ধান্ত মনে হলেও এর সঙ্গে স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত। আধুনিক রান্নাঘরে এখন স্টিলের পাশাপাশি ঝকঝকে কাচের কনটেইনারের ব্যবহার বেড়েছে। একদিকে স্টিলের টেকসই ও ব্যবহারিক সুবিধা, অন্যদিকে কাচের স্বচ্ছতা ও রাসায়নিক নিরপেক্ষতা—দুয়ের মধ্যেই রয়েছে আলাদা গুরুত্ব।

বিশেষজ্ঞদের মতে, ভালো মানের ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল সাধারণত খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় জড়ায় না। এতে বিপিএ বা ফথালেটের মতো ক্ষতিকর উপাদান থাকে না এবং পরিষ্কার রাখা তুলনামূলক সহজ। স্টিলের কনটেইনার ভাঙে না, বহনযোগ্য এবং দৈনন্দিন ব্যবহারে নির্ভরযোগ্য হওয়ায় অফিস, স্কুল বা ভ্রমণের জন্য এটি বেশ উপযোগী। তবে মাইক্রোওয়েভে ব্যবহার করা যায় না এবং ভেতরের খাবার দেখা সম্ভব না হওয়ায় কিছুটা অসুবিধা থাকে।

অন্যদিকে, ফুড-গ্রেড কাচ রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয় বলে বিবেচিত। টক, ঝাল বা মসলাদার যেকোনো খাবারই এতে নিরাপদে রাখা যায় এবং গন্ধ বা দাগ জমে না। স্বচ্ছ হওয়ায় খাবারের অবস্থা সহজে বোঝা যায়, যা ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে সুবিধাজনক। অনেক কাচের কনটেইনার সরাসরি মাইক্রোওয়েভ বা ওভেনে ব্যবহারযোগ্য হলেও ভঙ্গুরতা ও অতিরিক্ত ওজন দৈনন্দিন বহনে অসুবিধা সৃষ্টি করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাসায়নিক নিরাপত্তার দিক থেকে কাচ কিছুটা এগিয়ে থাকলেও বাস্তব ব্যবহারে স্টিলের নির্ভরযোগ্যতা বেশি। তাই অনেকেই ঘরে সংরক্ষণ ও গরম করার জন্য কাচ এবং বাইরে বহনের জন্য স্টিল ব্যবহার করেন। শেষ পর্যন্ত কোনটি বেশি নিরাপদ হবে, তা নির্ভর করে ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস ও পাত্রের মানের ওপর।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন।...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড়...

যে ৫ ধরনের খাবার ফ্রিজে রাখলে কমে যেতে পারে স্বাদ ও গুণগত মান

খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেকেই প্রায় সব ধরনের...

কোপা আমেরিকার ৭-১ স্মৃতি ফিরে এল ব্রাজিল–হাইতি ম্যাচে

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল দীর্ঘ দুই...

বিশ্বকাপে ব্রাজিল ম্যাচ ঘিরে ব্যতিক্রমী ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল ব্রাজিলের রিও...

হোয়াটসঅ্যাপে সাইবার ঝুঁকি বাড়ছে, অ্যাকাউন্ট সুরক্ষায় জরুরি ৫ পদক্ষেপ

বিশ্বজুড়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ।...

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...
spot_img

আরও পড়ুন

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার অন্যতম। তবে রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা দিতে নতুন একটি বিশেষায়িত সেবা তৈরির কাজ করছে ওপেনএআই। ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ নামে পরিচিত হতে...

কয়েক ঘণ্টার জন্য বাইরে গেলে এসি বন্ধ নাকি চালু, কী বলছেন বিশেষজ্ঞরা

গরমের দিনে এসি ব্যবহার এখন অনেক পরিবারের দৈনন্দিন প্রয়োজন। তবে বিদ্যুৎ বিলের চাপ কমাতে অনেকেই বাড়ি থেকে বের হওয়ার আগে এসি পুরোপুরি বন্ধ করে...

এআই চাকরি কমাবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে: জেফ বেজোস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি মানুষের চাকরির জন্য বড় হুমকি হয়ে উঠবে— এমন আশঙ্কা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে এই ধারণার সঙ্গে একমত...
spot_img