Thursday, September 17, 2026
26 C
Dhaka

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন সাধারণ বিষয়। তবে জায়গা ছোট হলেই যে স্টাইল বা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হবে, তা নয়। বরং পরিকল্পিত নকশা ও সঠিক আসবাব ব্যবহার করলে ছোট খাবার ঘরও হয়ে উঠতে পারে আরামদায়ক ও দৃষ্টিনন্দন।

বর্তমানে অন্দরসজ্জায় মিনিমাল ডিজাইনের জনপ্রিয়তা বাড়ছে। কম আসবাব, হালকা রঙ আর প্রয়োজন অনুযায়ী সাজানোই এখন মূল ট্রেন্ড। খাবার ঘরে বড় টেবিল-চেয়ারের পরিবর্তে ছোট আকারের টেবিল ও হালকা চেয়ার ব্যবহার করলে জায়গা বাঁচে এবং চলাচলেও সুবিধা হয়।

চেয়ারের বদলে দেয়ালের পাশে ছোট বেঞ্চ রাখলে একদিকে যেমন জায়গা বাঁচে, তেমনি শিশুদের বসার সুবিধাও তৈরি হয়। ড্রাই কিচেন থাকলে চা-কফি, হালকা নাশতা বা অতিথি আপ্যায়নের জন্য আলাদা জায়গা পাওয়া যায়। ওভেন, কফি মেকার ও কিছু প্রয়োজনীয় বাসন রাখার জন্য ছোট কেবিনেটই যথেষ্ট।

ড্রাই কিচেন না থাকলে একটি ডিনার ওয়াগন ব্যবহার করা যেতে পারে। এতে খাবার বা পানীয় পরিবেশন সহজ হয় এবং প্রয়োজনে সরিয়ে রাখা যায়। আসবাবের ক্ষেত্রে ভারী ডিজাইন ও গাঢ় রঙ এড়িয়ে হালকা রঙ ও সরল নকশা বেছে নেওয়াই ভালো।

খাবার ঘরের পরিবেশ সুন্দর করতে আলো ও সবুজ গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেবিলের ওপরে ঝুলন্ত ল্যাম্পশেড ব্যবহার করলে ঘরের মুড বদলে যায়। ঘরের এক কোণে কয়েকটি ছোট গাছ রাখলে পরিবেশে আসে সতেজতা ও প্রশান্তি।

বিশেষজ্ঞদের মতে, জায়গা ছোট হলেও প্রয়োজন বুঝে হালকা আসবাব, সঠিক রঙ ও আলো ব্যবহার করলে খাবার ঘর হয়ে উঠতে পারে স্মার্ট, আরামদায়ক ও নিজের মতো করে সাজানো একটি জায়গা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img