Sunday, February 1, 2026
26 C
Dhaka

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত টানাপোড়েনে মানসিক চাপ এখন অনেকের দৈনন্দিন সঙ্গী। দীর্ঘদিন চাপের মধ্যে থাকলে কর্মক্ষমতা কমে যায় এবং মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস নিয়মিত চর্চা করলে মানসিক চাপ অনেকটাই কমানো সম্ভব। শারীরিকভাবে সক্রিয় থাকা এর অন্যতম উপায়। নিয়মিত হাঁটা, ব্যায়াম, ইয়োগা কিংবা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক ভার লাঘব করে।

সুষম খাবার মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি ও আল্ট্রা-প্রসেসড খাবার মানসিক চাপ বাড়াতে পারে। পুষ্টিকর খাবার গ্রহণ ও ভিটামিন-মিনারেলের ঘাটতি পূরণ মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

অতিরিক্ত স্ক্রিন টাইম কমানোও জরুরি। দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে ঘুমের সমস্যা বাড়ে, যা মানসিক চাপকে আরও তীব্র করে তোলে।

নিজের যত্ন নেওয়া, পছন্দের কাজ করা, ডায়েরিতে অনুভূতি লেখা, ক্যাফেইন কম গ্রহণ করা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

এ ছাড়া অপ্রয়োজনীয় দায়িত্বে না বলা এবং ব্যক্তিগত সীমা নির্ধারণ করাও চাপ কমাতে কার্যকর। সুযোগ পেলে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক প্রশান্তি এনে দেয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো...

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...
spot_img

আরও পড়ুন

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকারের একটি রোবট...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো আচরণ—উনিশ শতকের শেষভাগ থেকেই এমন কিছু অদ্ভুত রোগীর কথা চিকিৎসাবিজ্ঞানে আলোচিত। বিরল এই সমস্যাটি পরিচিত...

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে। বকাঝকা, ধমক কিংবা শাসন করেও অনেক ক্ষেত্রে এই অভ্যাস বন্ধ করা...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আর্থিক অধিকার ও দায়িত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।...
spot_img