Thursday, July 23, 2026
27.7 C
Dhaka
No menu items!

শিশুরাও স্ট্রোকে আক্রান্ত হতে পারে

স্ট্রোককে সাধারণত প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে ধরা হলেও চিকিৎসকদের মতে শিশুরাও স্ট্রোকে আক্রান্ত হতে পারে। রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হওয়া বা রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তপাত হলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয়, যা স্ট্রোক নামে পরিচিত। বিশ্বজুড়ে প্রতি এক লাখ শিশুর মধ্যে গড়ে প্রায় পাঁচজন এই রোগে আক্রান্ত হতে পারে বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, জন্মের পরপরই বা পেরিন্যাটাল সময়েও শিশুর স্ট্রোক হতে পারে। অনেক ক্ষেত্রে এটি হেমিপ্লেজিক সেরিব্রাল পালসির অন্যতম কারণ হিসেবে কাজ করে। বড়দের তুলনায় শিশুদের স্ট্রোকের লক্ষণ অনেক সময় স্পষ্ট নয়, ফলে রোগ নির্ণয়ে দেরি হয়ে যায়।

শিশুদের মধ্যে স্ট্রোকের লক্ষণ হিসেবে একদিকে খিঁচুনি, শরীর দুর্বল হয়ে যাওয়া, খেতে অসুবিধা, শ্বাস আটকে আসা, শরীরের এক পাশ বেশি নড়াচড়া করা ও অন্য পাশ দুর্বল হয়ে পড়া, বিকাশে দেরি, মৃগী, দৃষ্টিজনিত সমস্যা, ভাষাগত ও বুদ্ধিগত সমস্যার কথা উল্লেখ করা হয়।

চিকিৎসকদের মতে, শিশুদের স্ট্রোকের প্রধান কারণ তিনটি—রক্তনালির সমস্যা, হৃদ্‌যন্ত্রের ত্রুটি এবং রক্ত জমাট বাঁধার জটিলতা। মস্তিষ্কের রক্তনালিতে জন্মগত ত্রুটি, অ্যানিউরিজম, ময়া ময়া রোগ থেকে স্ট্রোক হতে পারে। হৃদ্‌যন্ত্রে জন্মগত ছিদ্র বা ভাল্‌ভের সমস্যার কারণে জমাট বাঁধা রক্ত মস্তিষ্কে গিয়ে রক্তনালি বন্ধ করতে পারে। আবার রক্তের ঘনত্ব বেড়ে যাওয়া বা রক্ত জমাট বাঁধার উপাদানের ঘাটতির কারণেও স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়।

এ ছাড়া মস্তিষ্কের সংক্রমণ, নিউরোমেটাবলিক রোগ ও জেনেটিক সমস্যাও শিশুদের স্ট্রোকের কারণ হতে পারে। লক্ষণ দেখা দিলে দ্রুত সিটি স্ক্যান বা এমআরআই করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে হৃদ্‌যন্ত্র পরীক্ষা, রক্তের বিভিন্ন পরীক্ষা ও জেনেটিক পরীক্ষাও করা হতে পারে।

চিকিৎসায় শুধু তাৎক্ষণিক সমস্যা কমানো নয়, ভবিষ্যতে স্ট্রোকের ঝুঁকি কমানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়। ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি এবং কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img