Tuesday, April 21, 2026
34 C
Dhaka

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে ‘২০১৬ থ্রোব্যাক’ ট্রেন্ড। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে দেশি-বিদেশি তারকারা নিজেদের পুরোনো ছবি, ভিডিও, গান ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে ফিরে যাচ্ছেন ২০১৬ সালের স্মৃতিতে। নিউজ ফিডজুড়ে দেখা যাচ্ছে সেই সময়ের ফ্যাশন, সিনেমার গান ও নস্টালজিক স্ট্যাটাস। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই একটি বছরকে ঘিরেই এমন আবেগ?

বিশ্লেষকদের মতে, ২০১৬ সালকে অনেকেই তুলনামূলকভাবে শান্ত, স্থিতিশীল ও স্বস্তির সময় হিসেবে মনে করেন। করোনা মহামারির আগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছিল সীমিত ও সহজ। তখন মানুষ মূলত ব্যক্তিগত মুহূর্ত, বিনোদন ও ফ্যাশন বিষয়ক কনটেন্ট শেয়ার করত, যা মানসিক চাপ তুলনামূলকভাবে কম রাখত।

আন্তর্জাতিক গবেষণায় দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে অতিমারি, দীর্ঘ লকডাউন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও যুদ্ধ মানুষের জীবনে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর বিপরীতে ২০১৬ সালের স্মৃতি অনেকের কাছে নিরাপদ ও সুখকর সময়ের প্রতীক হয়ে উঠেছে। নতুন বছর ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্বস্তির অনুভূতি আবার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নেটিজেনরা ২০১৬ সালের দিকে ফিরে তাকাচ্ছেন।

অনেকে ২০২৬ সালকে ‘নতুন ২০১৬’ বলেও আখ্যা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের স্মৃতি ঘিরে এখন পর্যন্ত কোটি কোটি পোস্ট শেয়ার হয়েছে। বিশেষ করে টিকটকে ‘২০১৬’ সার্চ ও সংশ্লিষ্ট কনটেন্টের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই সময়কে কেন্দ্র করে তৈরি বিশেষ ফিল্টার ব্যবহার করে বিপুলসংখ্যক ভিডিও প্রকাশিত হয়েছে।

সাংস্কৃতিক গবেষকদের মতে, বর্তমান অস্থির সময়ের তুলনায় ২০১৬ সালে সংস্কৃতি, সঙ্গীত ও জীবনযাত্রায় একটি স্থিতিবস্থা ছিল, যা মানুষকে মানসিকভাবে স্বস্তি দিত। মনোবিজ্ঞানীরাও বলছেন, সময় যত জটিল হয়ে উঠছে, মানুষ ততই এমন অতীতে ফিরতে চাইছে যা স্থিতিশীলতার অনুভূতি দেয়। এ কারণেই এক দশক আগের একটি নির্দিষ্ট বছর ঘিরে বিশ্বজুড়ে এই নস্টালজিক প্রবণতা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, ২০১৬ সালে ফিরে যাওয়ার এই ট্রেন্ড কেবল একটি সোশ্যাল মিডিয়া হাইপ নয়; বরং এটি বর্তমান বাস্তবতার চাপ থেকে সাময়িক মুক্তি খোঁজার এবং নতুন বছরকে আশাবাদ দিয়ে শুরু করার এক ধরনের মানসিক প্রয়াস হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ইউএসএ টুডে, বিবিসি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img