Tuesday, August 11, 2026
30.2 C
Dhaka

টুপি পরালে বাড়তে পারে শিশুর ঝুঁকি

শীতকাল এলেই ছোট শিশুদের নিয়ে বাবা-মায়েদের দুশ্চিন্তা বাড়ে। শিশু নিজের ঠান্ডা লাগা বা অস্বস্তির কথা প্রকাশ করতে না পারায় অনেক অভিভাবকের মনে প্রশ্ন জাগে, ঘুমের সময় শিশুকে মোজা কিংবা টুপি পরানো নিরাপদ কি না। বিষয়টি নিয়ে শিশু বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ভারতীয় শিশু বিশেষজ্ঞ ডা. নিমিশা জানান, শিশুদের শরীরের গঠন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ পদ্ধতি বড়দের থেকে আলাদা। শিশুদের শরীরে ব্রাউন ফ্যাট বেশি থাকায় স্বাভাবিকভাবেই ভেতরে তাপ তৈরি হয়। পাশাপাশি তাদের মেটাবলিজম দ্রুত হওয়ায় রাতে অনেক সময় শিশুর শরীর প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি গরম থাকে। এ কারণেই শিশুরা ঘুমের সময় কম্বল সরিয়ে ফেলতে পছন্দ করে।

বিশেষজ্ঞদের মতে, ঘুমের সময় শিশুকে টুপি পরানো জরুরি নয়, বরং এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। শিশুর শরীরের তাপ মূলত মাথা দিয়ে নিয়ন্ত্রিত হয়। মাথা ঢাকা থাকলে শরীরের অতিরিক্ত তাপ বের হতে পারে না এবং শিশুর অতিরিক্ত গরম লাগতে পারে। পাশাপাশি ঘুমের মধ্যে টুপি সরে গিয়ে নাক বা মুখ ঢেকে গেলে শ্বাস নিতে অসুবিধাও হতে পারে।

মোজা ব্যবহারের ক্ষেত্রে ঘরের তাপমাত্রা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘর খুব ঠান্ডা হলে হালকা মোজা পরানো যেতে পারে। তবে ঘরে হিটার চললে বা তাপমাত্রা স্বাভাবিক থাকলে মোজা পরানোর প্রয়োজন নেই। শিশুকে ঠান্ডা থেকে রক্ষা করা জরুরি হলেও অতিরিক্ত ঢেকে রাখা বিপজ্জনক হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

শীতে শিশুর যত্নে ঘরের তাপমাত্রা ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আরামদায়ক ধরা হয়। ভারী কম্বলের পরিবর্তে হালকা স্তরে স্তরে পোশাক পরানো ভালো। শিশুর শরীর ঠান্ডা বা গরম বুঝতে হাত-পা নয়, বরং ঘাড়, পিঠ বা পেট স্পর্শ করে দেখা উচিত।

এছাড়া শিশুর মাথা ও মুখ ঘুমের সময় খোলা রাখা প্রয়োজন। হিটার ব্যবহারে ঘরের বাতাস শুষ্ক হলে শিশুর নাক ও ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই বাতাসে আর্দ্রতা বজায় রাখার পরামর্শও দেওয়া হচ্ছে। শিশুর আচরণে অস্বস্তি, অতিরিক্ত ঘাম বা কাঁদার মতো লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img