Saturday, June 6, 2026
28.5 C
Dhaka

শিশু ও কিশোরদের হেডফোন ব্যবহারে অভিভাবকদের করণীয়

মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করে দিনের বড় একটা সময় আমরা কানে হেডফোন বা ইয়ারফোন গুঁজে রাখি। গান শোনা, সিনেমা দেখা, অনলাইন মিটিং কিংবা গেমিং—সব জায়গায় হেডফোন ব্যক্তিগত জগতের দরজা খুলে দেয়। ভিড়ের মাঝেও নিজের মতো থাকা যায়, শব্দের দখল নেওয়া যায়। কিন্তু এই আরামের নীরব সঙ্গী ধীরে ধীরে শ্রবণশক্তির বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে, যদি যথেষ্ট সচেতনতা না থাকে।

বিশেষজ্ঞদের মতে, ৮৫ ডেসিবেলের বেশি শব্দে দীর্ঘ সময় ধরে হেডফোন ব্যবহার করলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবুও অনেকে ভলিউম আরও বেশি রেখে গান বা ভিডিও দেখেন, বিশেষ করে বাস, রিকশা বা ভিড়ের মধ্যে। কানের ভেতরের সূক্ষ্ম কোষ একবার নষ্ট হলে তা আর ফিরে আসে না। কানে শোঁ শোঁ শব্দ, হালকা ব্যথা বা ভারী ভাব শুরু হলে তা ভবিষ্যতের বড় সমস্যার ইঙ্গিত।

অনেকেই কাজের ফাঁকে, হাঁটার সময় বা ঘুমের মাঝেও হেডফোন ব্যবহার করেন। এতে কানের বিশ্রামের সুযোগ পায় না। দীর্ঘক্ষণ চাপ থাকলে শুধু শ্রবণশক্তি নয়, কানের ভেতরের ত্বকেও সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ইন-ইয়ার ইয়ারফোনে ঘাম ও ধুলোমিশ্রিত হয়ে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যা থেকে কানে চুলকানি, ব্যথা বা ইনফেকশনও সৃষ্টি হতে পারে।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। অনলাইন ক্লাস, গেমিং এবং ভিডিও কনটেন্টের কারণে তাদের হেডফোন ব্যবহার বেড়েছে বহুগুণে। কিন্তু সংবেদনশীল কানের কারণে ক্ষতির সম্ভাবনাও বেশি। অনেক সময় তারা বুঝতেই পারে না সমস্যা তৈরি হচ্ছে। তাই অভিভাবকদের উচিত ভলিউম নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট সময়ের বেশি হেডফোন ব্যবহার না করতে দেওয়া।

রাস্তায় চলাচলের সময় হেডফোন কানে থাকলে আশপাশের শব্দ শোনা যায় না। গাড়ির হর্ন, সিগন্যাল বা অন্যান্য সতর্ক সংকেত শুনতে না পেলে তা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। শহরের ব্যস্ত রাস্তায় এটি একটি সাধারণ কিন্তু অনেক সময় প্রাণঘাতী ভুল হিসেবেই দেখা যায়।

বিশেষজ্ঞরা ‘৬০–৬০ নিয়ম’ মানার পরামর্শ দেন। অর্থাৎ ভলিউম ৬০ শতাংশের বেশি না রাখা এবং টানা ৬০ মিনিটের বেশি সময় হেডফোন ব্যবহার না করা। মাঝেমধ্যে হেডফোন খুলে কানে বিশ্রাম দেওয়া জরুরি। নিয়মিত ইয়ারফোন পরিষ্কার রাখা, ঘুমের সময় ব্যবহার না করা এবং প্রয়োজনে নয়েজ ক্যানসেলিং হেডফোন ব্যবহার করাও ভালো বিকল্প, যাতে কম ভলিউমেই পরিষ্কার শব্দ পাওয়া যায়।

হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। একে সম্পূর্ণ বাদ দেওয়া সম্ভব নাও হতে পারে, তবে সচেতন ব্যবহারেই শ্রবণশক্তির মতো মূল্যবান সম্পদকে রক্ষা করা সম্ভব। কারণ শব্দ থামানো যায়, কিন্তু একবার নষ্ট হওয়া শ্রবণশক্তি আর ফেরানো যায় না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img