Wednesday, August 12, 2026
28.8 C
Dhaka

খাওয়ার ও শ্বাসপ্রশ্বাসের শব্দে অস্বস্তি: কারণ ও প্রতিকার

কেউ কেউ দৈনন্দিন জীবনের সাধারণ শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীল। অন্যের খাওয়ার শব্দ, গলা খাঁকারি বা শ্বাসপ্রশ্বাসের শব্দের মতো খুঁটিনাটি শব্দেও অস্বস্তি অনুভব করা সমস্যাটির নাম মিসোফোনিয়া। বিষয়টি স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন–এর সঙ্গে কথা বলে জানানো হয়েছে।

মিসোফোনিয়া কী

ধরা যাক, ধাতব রুলার দিয়ে কেউ দাগ টানছেন। এমন সাধারণ শব্দে অস্বস্তি অনুভব করাই মিসোফোনিয়া। একইভাবে কম্পিউটারের কী-বোর্ডের শব্দ, গাড়ির উইন্ডশিল্ডের নড়াচড়া, অন্যের হাঁচি বা কাশি দেওয়ার শব্দ, হাতে হাত ঘষার শব্দ, খাবার চিবানোর শব্দ বা গলার ভেতর থেকে আসা কোনো শব্দেও সমস্যার সৃষ্টি হতে পারে। নির্দিষ্ট ধরনের সাধারণ শব্দে অস্বস্তি অনুভব করাকে মিসোফোনিয়া বলা হয়।

যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মানুষ মিসোফোনিয়ায় ভোগেন। তবে সব ধরনের শব্দেই সমস্যা হয় না এবং শব্দের জোরের মাত্রার সঙ্গে এই সমস্যা সরাসরি সম্পর্কিত নয়।

সম্ভাব্য সমস্যা ও প্রতিক্রিয়া

মিসোফোনিয়া কানের কোনো শারীরিক সমস্যা নয়। এটি মূলত মস্তিষ্ক এবং মনের সঙ্গে যুক্ত। কারও কারও ক্ষেত্রে সাধারণ অস্বস্তির চেয়ে বড় সমস্যা দেখা দিতে পারে। এতে কেউ বিরক্ত হন, কেউ রেগে যান। অস্থিরতা, মেজাজের পরিবর্তন, ঘৃণা, ভয় বা আতঙ্কের অনুভূতিও হতে পারে। অনেকের মন তখন সেই পরিবেশ থেকে পালাতে চায়।

শব্দের কারণে নানাবিধ সমস্যায় পড়ার ফলে মিসোফোনিয়ায় ভোগা ব্যক্তি নির্দিষ্ট শব্দ এড়িয়ে চলার চেষ্টা করেন। উদাহরণস্বরূপ, যিনি অন্যের খাবার চিবানোর শব্দে অস্বস্তিতে পড়েন, তিনি বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে খেতে বসতে দ্বিধা বোধ করতে পারেন। নিজের ঘরে একা খাওয়া তাদের জন্য স্বস্তিদায়ক হয়ে ওঠে।

চিকিৎসার প্রয়োজনীয়তা

মিসোফোনিয়া কোনো রোগ নয়। তবে সমস্যা যদি সামাজিক বা দৈনন্দিন জীবনে ব্যাহত করতে থাকে, তখন মনোবিদ বা সাইকোথেরাপির সাহায্য নেওয়া যেতে পারে। জীবনকে সহজ ও স্বাভাবিক রাখতে সাইকোথেরাপি কার্যকর হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img