Thursday, September 17, 2026
27 C
Dhaka

জাপানি অভ্যাসে কীভাবে বাড়বে কাজের গতি

দৈনন্দিন জীবনে অলসতা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। কখনো কাজ শুরু করতে দেরি, কখনো মনোযোগ ধরে রাখতে না পারা—সব মিলিয়ে সময় ও সক্ষমতার অপচয় ঘটে। জাপানিদের কর্মসংস্কৃতি ও জীবনযাপনের দিকে তাকালে দেখা যায়, শৃঙ্খলা ও ধারাবাহিক চর্চার মাধ্যমে তারা অলসতাকে নিয়ন্ত্রণে রাখে। তাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি রয়েছে, যা কাজে মন বসাতে এবং আত্মউন্নয়নের পথে এগোতে সহায়তা করে।

এই পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ধারণা হলো ইকিগাই, অর্থাৎ বেঁচে থাকার কারণ। জাপানিরা মনে করেন, সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি কোনো স্পষ্ট লক্ষ্য না থাকে, তাহলে কাজের প্রতি আগ্রহও তৈরি হয় না। ইকিগাই মানুষকে প্রতিদিন নতুন উদ্যমে শুরু করতে সাহায্য করে এবং অলসতা কাটিয়ে ওঠার ভেতরের শক্তি জোগায়। সাধারণত চারটি প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে ইকিগাই নির্ধারণ করা হয়—যে কাজ আনন্দ দেয়, যে কাজে নিজের দক্ষতা আছে, যে কাজ সমাজের জন্য উপকারী এবং যে কাজের জন্য পারিশ্রমিক পাওয়া যায়।

আরেকটি গুরুত্বপূর্ণ দর্শন হলো কাইজেন, যার অর্থ প্রতিদিন সামান্য হলেও উন্নতির চেষ্টা করা। বড় পরিবর্তনের জন্য অপেক্ষা না করে ছোট ছোট অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নেওয়াই কাইজেনের মূল কথা। প্রতিদিনের ছোট লক্ষ্য পূরণের অভ্যাস অলসতা কমায় এবং কাজের প্রতি ধারাবাহিকতা তৈরি করে।

সময় ব্যবস্থাপনায় কার্যকর কৌশল হিসেবে ব্যবহৃত হয় পোমোদোরো টেকনিক। এই পদ্ধতিতে ২৫ মিনিট একটানা মনোযোগ দিয়ে কাজ করার পর অল্প বিরতি নেওয়া হয়। এতে মনোযোগ বাড়ে, কাজের চাপ কম লাগে এবং কাজ ফেলে রাখার প্রবণতা হ্রাস পায়। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে কাজের প্রতি আগ্রহ ও উৎপাদনশীলতা দুটোই বাড়ে।

ওয়াবি-সাবি দর্শন শেখায় অপূর্ণতাকে মেনে নিতে। সব কিছু নিখুঁত হবে—এই চাপ থেকে বেরিয়ে এসে কাজের প্রক্রিয়াকে উপভোগ করাই এর মূল শিক্ষা। কাজের ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে ধাপে ধাপে এগোলে মানসিক চাপ কমে এবং কাজে স্থায়িত্ব আসে।

শোশিন বা শেখার মানসিকতা মানুষকে সব সময় নতুনভাবে শুরু করার সাহস দেয়। নিজেকে সবজান্তা না ভেবে শিক্ষানবিশের মতো ভাবলে শেখার আগ্রহ বাড়ে। এই মানসিকতা কাজের প্রতি কৌতূহল ও প্রেরণা তৈরি করে, যা অলসতা দূর করতে সহায়ক।

শিনরিন-ইয়োকু, যাকে সহজভাবে ‘বন স্নান’ বলা হয়, মানে প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো। সবুজ পরিবেশে থাকলে মানসিক চাপ কমে, মন ভালো থাকে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। গবেষণায় দেখা গেছে, প্রকৃতির সংস্পর্শে এলে স্ট্রেস হরমোন কমে যায়, যা অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে।

সবশেষে রয়েছে হারা হাচি বু, অর্থাৎ পেট ৮০ শতাংশ পূর্ণ হওয়া পর্যন্ত খাওয়া। অতিরিক্ত খাবার শরীরকে ক্লান্ত করে তোলে এবং কাজের আগ্রহ কমায়। পরিমিত খেলে শরীরের শক্তি স্থিতিশীল থাকে, সারাদিন কাজ করার সক্ষমতা বজায় থাকে এবং অলসতা কমে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img