Wednesday, May 6, 2026
31 C
Dhaka

দিনে কতবার প্রস্রাব স্বাভাবিক, জানুন বিশেষজ্ঞের মতামত

অতিরিক্ত কম বা বেশি প্রস্রাব হওয়া দুটোই স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত হতে পারে। কর্মব্যস্ত জীবনে অনেকেই শৌচাগারে যাওয়া এড়িয়ে যান, যা দেহে সমস্যা সৃষ্টি করতে পারে। সম্প্রতি এক চাকরিজীবী নারী ২৪ ঘণ্টায় মাত্র একবার প্রস্রাব করায় তলপেটে ব্যথা, জ্বালাপোড়া ও জ্বরের সমস্যায় ভুগেছেন। পরে জানা যায়, প্রস্রাবে সংক্রমণ হয়েছে। প্রস্রাব কম হওয়া বা চেপে রাখা দেহে বিষাক্ত বর্জ্য জমাতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে’র রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “প্রস্রাবের সংখ্যা ও পরিমাণ দেহের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক।” প্রস্রাব দেহের কোষকে ঠিক রাখতে এবং ক্ষতিকর বর্জ্য বের করতে সাহায্য করে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ককে দৈনিক অন্তত দুই লিটার পানি পান করা উচিত। কায়িক শ্রম, অতিরিক্ত ঘাম বা গরম আবহাওয়ায় এর পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন। তৃষ্ণা পেলে অবশ্যই পানি পান করতে হবে।

প্রস্রাবের রংও পানি চাহিদার সূচক। স্বাভাবিক রং হালকা খড়ের মতো। গাঢ় হলে বা পরিমাণ কম হলে পানি বাড়াতে হবে। সাধারণভাবে ২৪ ঘণ্টায় অন্তত চারবার প্রস্রাব হওয়া প্রয়োজন। এর কম হলে পানিশূন্যতা, কিডনি রোগ, মূত্রনালির পাথর, নিম্ন রক্তচাপ বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

ডা. নয়ন বলেন, “পাতলা পায়খানার মতো সাধারণ সমস্যা থেকেও রক্তচাপ কমে প্রস্রাব হ্রাস পেতে পারে, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।” অন্যদিকে, দিনে আটবারের বেশি প্রস্রাব হলে সতর্ক হওয়া উচিত। চা, কফি, চকলেট বা মিষ্টি পানীয় কমানো ভালো, কারণ এগুলো মূত্রবর্ধক। বারবার অল্প পরিমাণে প্রস্রাব হলে সংক্রমণের সম্ভাবনা থাকে, বিশেষ করে জ্বালাপোড়া বা ব্যথা থাকলে।

বয়স্ক পুরুষদের প্রোস্টেট বৃদ্ধি, গর্ভবতী নারীদের জরায়ুর চাপেও প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে, যা স্বাভাবিক যদি অন্য উপসর্গ না থাকে। তবে ডায়াবেটিস, কিডনি সমস্যা বা রক্তে ক্যালসিয়াম বৃদ্ধি হলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে সমাধান না হলে বা অন্য লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. নয়ন পরামর্শ দেন, “প্রস্রাব চেপে রাখবেন না। নিয়মিত পানি পান করুন, প্রস্রাবের রং ও সংখ্যা লক্ষ্য করুন। স্বাস্থ্যকর অভ্যাসে অনেক সমস্যা এড়িয়ে চলা সম্ভব।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে...

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস, বিজিবির অভিযান

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের জব্দকৃত মাদকদ্রব্য...

মুকসুদপুরে একরাতে চার বাড়িতে চুরি, এলাকায় আতঙ্ক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা...

স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা, তরুণী আটক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের...

শ্বশুরবাড়ির নির্যাতনের অভিযোগে থানায় মামলা, হাসপাতালে গৃহবধূ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসীর স্ত্রীকে...

ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে আতঙ্ক, জরাজীর্ণ ভবনে বিপদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং...

ভালুকায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত আরও ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় লড়ির পেছনে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন...

মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি পাননি মফিজুল ইসলাম, পরিবারের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটি বিশারা নয়াপাড়া এলাকার মৃত মফিজুল...

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণহানি

রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

আড়াইহাজারে মাদকাসক্ত ছেলের হাতে নির্যাতিত বাবা-মা, কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের...

ভাঙ্গায় ভেকু দিয়ে সরকারি জমির মাটি কাটায় জরিমানা ব্যবসায়ীর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার...
spot_img

আরও পড়ুন

ঈদের আগে চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা

কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

রামগতিতে দাম্পত্য কলহে তরুণের মৃত্যু, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ ও একাধিক শর্ত নিয়ে দাম্পত্য কলহের জেরে মোহাম্মদ আনোয়ার হোসেন (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।...

বেথুলীতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত আরও ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধান মাড়াইয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে শামীম হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবু নামে আরও একজন যুবক...

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, আখাউড়ায় সম্প্রীতির বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দীর্ঘদিনের জমি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। প্রায় দেড় যুগ ধরে চলা বিরোধ নিষ্পত্তির পর উভয়পক্ষ...
spot_img