Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

স্ক্রিন স্ট্রেস ও চোখের স্বাস্থ্য: কী করবেন

আজকের দিনে মোবাইল ও ল্যাপটপ ব্যবহার শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই। পড়াশোনা, অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন অনেক কাজেই এখন ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভর করতে হয়। ফলে দিনের বেশির ভাগ সময়ই কাটে স্ক্রিনের দিকে তাকিয়ে। কাজ শেষ হলেও বিনোদনের জন্য আবার মোবাইল দেখা—ডিজিটাল জীবন থেকে যেন মুক্তি নেই।

ধীরে ধীরে স্ক্রিন টাইম বেড়ে চলেছে। বেশি সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয়, এ কথা প্রায় সবাই জানেন। স্ক্রিন থেকে বের হওয়া ব্লু রে চোখের ওপর চাপ ফেলে। দীর্ঘ সময় একটানা স্ক্রিন দেখলে চোখ ক্লান্ত, শুষ্ক ও জ্বালাপোড়া অনুভব হয়। অনেক সময় মাথাব্যথা ও ঝাপসা দেখার সমস্যাও দেখা দেয়।

স্ক্রিনের দিকে বেশি তাকালে কী হয়?
একটানা স্ক্রিন দেখলে চোখের স্বাভাবিক পানি শুকিয়ে যায়। চোখ জ্বালা, মাথাব্যথা, দৃষ্টি ঝাপসা হওয়া এবং চোখে অস্বস্তি দেখা দেয়।

কেন এই সমস্যা হয়?
বিশেষজ্ঞদের মতে, স্ক্রিন ব্যবহারের সময় আমরা স্বাভাবিকের তুলনায় কম চোখের পলক ফেলি। সাধারণভাবে একজন মানুষ প্রতি মিনিটে ১৫-২০ বার পলক ফেলেন। কিন্তু স্ক্রিনে তাকিয়ে থাকলে তা কমে গিয়ে প্রায় ৭-১০ বারে নেমে আসে। ফলে চোখের প্রাকৃতিক আর্দ্রতা কমে যায় এবং চোখ শুষ্ক হয়ে পড়ে। দীর্ঘদিন এমন চললে ড্রাই আইয়ের সমস্যা হতে পারে।

কতটা স্ক্রিন টাইম নিরাপদ?
স্ক্রিন টাইম সবার জন্য এক রকম নয়। বয়স, চোখের স্বাস্থ্য, স্ক্রিনের ধরন ও আলো—সবকিছুর ওপর এটি নির্ভর করে। তবে কিছু সাধারণ নিয়ম মানলে চোখ ভালো রাখা সম্ভব।

২-৫ বছরের শিশুদের জন্য দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা

৬-১৮ বছরের শিশুদের জন্য দিনে প্রায় ২ ঘণ্টা

প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৪-৫ ঘণ্টা তুলনামূলক নিরাপদ

অনলাইন ক্লাস বা অফিসের কাজের সময় নিয়মিত বিরতি নেওয়া জরুরি।

চোখে বেশি চাপ পড়ছে বুঝবেন কিভাবে?
মাথাব্যথা, চোখ শুষ্ক হওয়া, চোখ জ্বালা, মনোযোগে সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া বা ঘুমের ব্যাঘাত—এসব লক্ষণ স্ক্রিন স্ট্রেসের ইঙ্গিত। শিশুদের ক্ষেত্রে বিরক্তি বা অস্থিরতাও দেখা যেতে পারে। এমন হলে স্ক্রিন টাইম কমানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

চোখের ক্ষতি কমাতে কী করবেন?
স্ক্রিন একেবারে এড়ানো সম্ভব না হলেও কিছু অভ্যাস চোখকে রক্ষা করতে পারে। ২০-২০-২০ নিয়ম অনুসরণ করা ভালো—প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে ২০ সেকেন্ড তাকান। এতে চোখের পেশি আরাম পায়। সচেতনভাবে চোখের পলক ফেলুন। এছাড়া প্রতি ঘণ্টায় ৫–১০ মিনিট বিরতি নিলে চোখ ও শরীর দুটোই স্বস্তি পায়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img