Wednesday, April 22, 2026
35 C
Dhaka

২৪ ফেব্রুয়ারি পর্দায় আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’

জাকিয়া সুলতানা প্রীতি খেয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ‘শাটল ট্রেন’ নামটি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। শাটল ট্রেনকে কেন্দ্র করেই রচিত হয় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাসি, কান্না বা প্রেম-ভালোবাসা আর আনন্দ-বেদনার মহাকাব্য। আর এই মহাকাব্যের কিছু সময়, কিছু ঘটনা আর অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। এক বছর ধরে নির্মাণকাজ শেষে আগামি ২৪ ফেব্রুয়ারি পর্দায় আসছে ছবিটি।

এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা প্রদীপ ঘোষ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে ৫টা এবং সন্ধ্যা ৭টায় এই চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকার শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এছাড়া ১৪ থেকে ১৮মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনের উৎসবের প্রস্তুতি নেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গণ-অর্থায়নে এ চলচ্চিত্রটি দেশের প্রথম কোন বিশ্ববিদ্যালয়কে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাই শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের ছবিটি দেখার আহ্বান জানান নির্মাতা।

নির্মাতা জানিয়েছেন, ‘শাটল ট্রেন’ চলচ্চিত্রতে থাকছে বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য, প্রেম-ভালবাসা, বিচ্ছেদ ও শিক্ষাঙ্গনের নানান বৈচিত্র কর্ম। সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, ১৯৮১ সাল থেকে পথচলা শুরু করে এখনো শিক্ষার্থীদের নিত্যসঙ্গী হিসেবে চলমান এই শাটল ট্রেন। শাটল ট্রেন যেন একটি মঞ্চ। আর এই মঞ্চের শিল্পী হলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রতিদিন আসা যাওয়ার সময় বগির দেয়ালে ‘ড্রাম’ চাপরিয়ে উচ্চস্বরে গান গেয়ে সারা বগি মাতিয়ে রাখেন। এ বগিতেই গান গাইতে গাইতে শিল্পী হয়ে উঠেছেন অনেকেই। তাদের মধ্যে আজ দেশের অন্যতম তারকাশিল্পী হলেন নকীব খান, পার্থ বড়ুয়া, এসআই টুটুলসহ আরো অনেকেই। শুধু গান নয় এই ট্রেনকে ঘিরে গড়ে ওঠেছে হাজারো গল্পকথা অনেক প্রেম কাহিনী। শাটল ট্রেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসূত্রে গাঁথা। সেইসব ভাবনা থেকেই চলচ্চিত্র ‘শাটল ট্রেন’। তিনি জানান, চলচ্চিত্রটিতে মোট আটটি মৌলিক গান রয়েছে। গানগুলোর কথা সুর এবং কণ্ঠ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এতে অভিনয়ও করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img