Thursday, April 23, 2026
25 C
Dhaka

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ চতুর্থ বারের মত নির্মাণ করলেন ক্লোজ আপ কাছে আসার গল্প

এই সময়ের জনপ্রিয় তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ব্যাতিক্রম ধর্মী গল্প আর নির্মাণে দর্শক মহলে পেয়েছেন প্রচুর প্রশংসা। চতুর্থ বারের মত ” ক্লোজ আপ কাছে আসার গল্প ” প্রজেক্টের নাটক নির্মাণ করছেন এই নির্মাতা। ফিরে দেখা বিগত বছরের তার নির্মাণ করা কাজগুলো। ২০১৬ সালে শিহাব আর রাশাদের নির্বাচিত গল্পে নির্মাণ করেছিলেন শত ডানার প্রজাপতি। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আহমেদ জোভান এবং সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছিলেন মিশু সাব্বির, সিয়াম নাসির, শোয়েব মনির সহ আরো অনেকে।

২০১৭ সালে মনসুর আহমেদের নির্বাচিত গল্পে নির্মাণ করেন তোমার পিছু পিছু। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাহসান খান এবং বিদ্যা সিনহা মীম। এছাড়াও অভিনয় করেছিলেন সিয়াম নাসির, আনন্দ খালেদ সহ আরো অনেকে। ২০১৮ সালে মো: খায়রুল হাসানের নির্বাচিত গল্পে নির্মাণ করেন আমি তোমার গল্প হবো। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব এবং মুমতাহিনা টয়া। এছাড়াও অভিনয় করেছিলেন মুশফিক ফারহান,সিয়াম নাসির,আনন্দ খালেদ,পারসা ইভানা,রত্না খান,রকি খান সহ আরো অনেকে।

২০১৯ সালে রহিমা হোসেন বিউটির নির্বাচিত গল্পে নির্মাণ করেছেন যে যেখানে দাঁড়িয়ে। নাটকটিতে দর্শকেরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন মনোজ কুমার প্রামাণিক এবং সারওয়াত আজাদ বৃষ্টিকে। এছাড়াও গোলাম রাব্বানী মিন্টু, সিয়াম নাসির সহ আরো অনেককে দেখা যাবে অভিনয়ে। প্রতিবারই আলোকচিত্রী হিসেবে ছিলেন আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির অফিসিয়াল ফটোগ্রাফার অপূর্ব অভি।

প্রতিবারই ক্লোজ আপ কাছে আসার গল্পে নতুন নতুন গান পায় দর্শকেরা। কিন্তু এবার একটু ব্যাতিক্রম প্রয়াত সংগীত তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে এলআরবির একটি গান ব্যবহৃত হবে নাটকটিতে। ফেরারি এই মনটা আমার এই গানটি ব্যবহৃত হয়েছে নাটকটিতে৷ ১৪ ই ফেব্রুয়ারি রাত ৮.৩০ মিনিটে একসঙ্গে ১২টি চ্যানেলে দেখা যাবে নাটকটি তারপর ক্লোজআপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি৷

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, বড় প্রজেক্ট কাজ করার অনূভুতি আলাদা আর টানা চার বারের মত নাটক নির্মাণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বানানো নাটকটিতে বহু কমা রয়েছে কিন্তু কোন দাঁড়ি নেই। বাকিটা জানতে হলে দেখতে হবে যে যেখানে দাড়িয়ে। এবারো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

রিপোর্ট করেছেঃ গোলাম মোর্শেদ সীমান্ত

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img