Monday, April 20, 2026
28 C
Dhaka

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত একজন শিল্পী বলেছেন, “শিল্পীর জীবনে কোনো অবসর হয় না, বিদায়ও হয় না।” জীবনে অনেক প্রাপ্তি থাকলেও মানুষের ভালোবাসা সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে তিনি মনে করেন।

তিনি একটি ঘটনা শেয়ার করেন, “গাড়িতে করে যাচ্ছি, দেখি একটা মেয়ে ফুল বিক্রি করছে। সে বলল, আপা নেন, নেন, আপনার কত সিনেমা দেখছি। আমি বললাম, সিনেমা কীভাবে দেখলে? ও বলল, টেলিভিশনে। আপনার অভিনয় কত সুন্দর। আমি বললাম, মা, আমার কাছে তো এখন ভাংতি টাকা নাই, আরেক দিন নেব। ও বলল, না, না, আপনারে এই ফুল দিলাম, কোনো টাকা দিতে হবে না।”

আরেকটি স্মরণীয় ঘটনা তিনি উল্লেখ করেন কানাডার ক্যালগারিতে, “শিপে করে যাচ্ছি, সেখানে কয়েকজন বাঙালি নারী কাছে এসে চিৎকার করে জড়ায়ে ধরল, পায়ে হাত দিয়ে সালাম করল। আমি বললাম বাব্বা, কানাডার মানুষ পায়ে হাত দিয়ে সালাম করে! খুব ভালো লাগল। মানুষের এই যে এত ভালোবাসা, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে?”

এ বছর তিনি একুশে পদক অর্জন করেছেন। এই উপলক্ষ্যে তিনি বলেন, “জীবনে আমি যেমন দর্শকদের ভালোবাসা পেয়েছি, তেমনি প্রচুর পুরস্কার পেয়েছি, দেশি, বিদেশি। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একুশে পদক। এই পদক পেয়ে আমি যে কী খুশি, তা বলে বোঝাতে পারব না। সরকারকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু শ্রদ্ধেয় জহির ভাই (জহির রায়হান) আমাকে চলচ্চিত্র জগতে এনেছিলেন, তাই এটি ওনাকে উৎসর্গ করলাম।”

রাষ্ট্রীয় সম্মানের বিষয়ে তিনি মন্তব্য করতে চাইলেও জানালেন, “এটা নিয়ে আমি কথা বলতে চাই না।” তবে প্রত্যাশা ছিল কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, একটু তো মন চেয়েছিলই। মনে হতো, আমি কেন পাচ্ছি না, অনেকেই তো পাচ্ছেন। যাই হোক, এত দিন পাইনি, এখন পেলাম।”

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img