Friday, April 24, 2026
34 C
Dhaka

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী আবারও সন্তানের মা হতে চলেছেন—এমন গুঞ্জন কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল মিডিয়ায়। এবার সেই আলোচনাই সত্যতার রূপ নিচ্ছে বলে জানা গেছে। শাকিব-বুবলী দম্পতির ঘরে নতুন অতিথি আসছে, এবং বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সিএ/এসএ
ছবি: সংগৃহীত

ভারতীয় একটি গণমাধ্যম প্রথম বুবলীর মা হওয়ার খবর প্রকাশ করে। এরপরই এ নিয়ে জোর আলোচনা শুরু হয়। জানা গেছে, শাকিব খানের দ্বিতীয় সন্তানের জন্ম দিতে বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন।

শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে একটি সন্তান রয়েছে। এবারও শাকিবের পরামর্শেই মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বুবলী। গত বছরের শেষ দিকে ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তখনই অনেকে বলেছিলেন, তারা হয়তো আবারও এক হচ্ছেন।

সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রথমে তা শুধু গুঞ্জন মনে হলেও পরে জানা যায়, তিনি সত্যিই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ কারণেই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে পারছেন না তিনি। প্রথম লটে টানা চার দিন আদর আজাদের সঙ্গে শুটিং করলেও দ্বিতীয় লটের শিডিউল আর দিচ্ছিলেন না বুবলী। ঝুঁকি এড়াতেই তিনি কাজ থেকে সরে এসেছেন বলে জানা যায়।

তবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে এক ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনীতে হাজির হবেন বুবলী। সেখানেই তিনি মা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ করতে পারেন বলে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

আরেকটি সূত্র আরও দাবি করেছে, বুবলী এ মাসেই যুক্তরাষ্ট্রে যেতে পারেন সন্তানের জন্ম দিতে। এর আগেও তার প্রথম সন্তান শেহজাদের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রে।

এই পরিস্থিতিতে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকা ছাড়া বাকি শুটিং শেষ করার পরিকল্পনা করছেন। প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, প্রথম লটে বুবলী, আদর আজাদসহ ৪ দিন শুটিং করা হয়েছে। দ্বিতীয় লট রোজায় শুরু হবে; তবে বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে তিনি নিজেই বিষয়টি প্রকাশ করেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...
spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...
spot_img