Wednesday, April 22, 2026
31 C
Dhaka

ইসলামবিদ্বেষী মনে হয়েছে’— বেগম রোকেয়াকে নিয়ে রাবি শিক্ষকের বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড়

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ উল্লেখ করেন। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি করেছে।

তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাকসুর সদ্য অনুষ্ঠিত নির্বাচনের বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ লিখেছেন, “নারী শিক্ষার অগ্রদূত রোকেয়াকে কাফের-মুরতাদ বলার মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের নিপীড়ন করা হয়েছে; রোকেয়া তারই বিরুদ্ধে কলম ধরেছিলেন।”

অন্যদিকে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান মন্তব্য করেন, “প্রায় ১০০ বছর আগে মৃত্যুবরণ করা একজন নারীশিক্ষা আন্দোলনের নেত্রীকে এখনো গালিগালাজ করতে হয়—এতেই বোঝা যায় তিনি কতটা সফল ছিলেন।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, “বেগম রোকেয়া নারীশিক্ষা, মানবিক মূল্যবোধ ও সাম্যের আন্দোলনের অগ্রদূত। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না। অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান ছিল—যা সকল ধর্মই সমর্থন করে। ব্যক্তিকে ধর্মীয় গালি দেওয়া কেবল অসম্মানজনকই নয়, বরং অগ্রহণযোগ্য।”

এ বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, তিনি এক ব্যক্তি সাজিদ হাসানের পোস্ট শেয়ার করে ব্যক্তিগত উপলব্ধি থেকেই ওই মন্তব্য করেছেন। তার দাবি, “পোস্টটি পড়ে আমার মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন।”
মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন, “এই বিষয়গুলো যাচাই করতে বড় আলেমদের কাছে যেতে হবে। তারা ব্যাখ্যা দিলেই বোঝা যাবে তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না।”

অন্যদিকে, বেগম রোকেয়ার লেখাগুলো পড়েছেন কি না জানতে চাইলে তিনি উপন্যাস পড়ার কথা উল্লেখ করেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সাজিদ হাসানের পোস্টে রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম ধর্ম সম্পর্কিত নানা অংশ খণ্ডিতভাবে তুলে ধরা হয়েছিল, যার ভিত্তিতে রাবি শিক্ষক মন্তব্যটি করেন।

এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “এটি তার ব্যক্তিগত মতামত। অনেকেরই এটি ভালো লাগবে না। আমি ব্যক্তিগতভাবে এ ধরনের মন্তব্য সমর্থন করি না।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img