Saturday, March 14, 2026
31.7 C
Dhaka

টিআইবি মোটেই “একচোখা” নয়, দুদক চেয়ারম্যানের বক্তব্য বিভ্রান্তিকর : টিআইবি

অনলাইন ডেস্ক:

ইভান পাল

গতকাল ৬ই মার্চ বুধবার গণমাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন (দুদক) ~  চেয়ারম্যানের বক্তব্যকে সম্পূর্ণরুপে অমূলক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল ৬ই মার্চ বুধবার টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দুর্নীতি নিয়ে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি বলছে—

“ দুদক কর্তৃপক্ষ টিআইবির কর্মপরিধি ও কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল বলেই ধারণা করতো টিআইবি। কিন্তু দুঃখজনকভাবে দুদক চেয়ারম্যানের বক্তব্যে তা ভুল প্রমাণিত হয়েছে। টিআইবি কোনোভাবেই ‘একচোখা’ নয় বরং টিআইবির সব অবস্থান, প্রতিবেদন ও বক্তব্য সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং বৈজ্ঞানিকপন্থায় প্রণীত গবেষণা প্রসূত ও নিরপেক্ষ।

বিবৃতিটিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,

“ টিআইবি শুধুমাত্র বিভিন্ন প্রতিষ্ঠান ও খাতের সুশাসনের ঘাটতি এবং দুর্নীতি-সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ওপর নির্ভর করে ঘাটতিই চিহ্নিত করে না বরং প্রতিটি ক্ষেত্রেই সমস্যা উত্তরণে সুনির্দিষ্ট সুপারিশমালাও প্রদান করে। এছাড়া টিআইবি প্রণীত প্রতিটি গবেষণা প্রতিবেদনেই সংশ্লিষ্ট খাতের বা প্রতিষ্ঠানের বিদ্যমান চ্যালেঞ্জের পাশাপাশি ইতিবাচক অর্জন অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করা হয়।

এসময় প্রতিবেদনটিতে ড. ইফতেখার আরো বলেন, ” টিআইবির গবেষণালব্ধ সুপারিশ ও অধিপরামর্শমূলক কাজের ফলশ্রুতিতে যে দুদকের সৃষ্টি হয়েছে, তা যদি দুদক ভুলে যায়, তাহলে সেটা হবে দুঃখজনক। অধিকন্তু, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক, আইনি ও নীতিগত সংস্কার এবং ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তার প্রায় সবক্ষেত্রেই টিআইবির প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে।

আগ্রহী যে কারো জন্য টিআইবির আয়-ব্যয়ের হিসাব-সংক্রান্ত নথিপত্র সর্বদা উন্মুক্ত। দুদক যদি টিআইবির আর্থিক প্রতিবেদনসহ সার্বিক কার্যক্রমের ব্যাপারে কোনোরূপ সন্দেহ প্রকাশ করে, তাহলে দুদক সহজেই টিআইবি সম্পর্কে তদন্ত করে দেখতে পারে। আমরা দুদককে এ ব্যাপারে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। ”

ড.জামান এই বিবৃতিতে আরো বলেন, “দুদকসহ যে কোন প্রতিষ্ঠান বা বিষয়ে যে কোন ধরনের মন্তব্য বা বক্তব্য প্রদান করার ক্ষেত্রে টিআইবি সর্বদা বস্তুনিষ্ঠভাবে বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার ফলাফলের ওপর নির্ভর করে থাকে। আমরা দৃঢ়তার সাথে বলছি, টিআইবি সরকার অনুমোদিত কর্ম-পরিধির মধ্যে থেকেই সরকার তথা দুদকের সহায়ক শক্তি হিসেবে দেশে সুশাসন নিশ্চিত এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রমসহ অধিপরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করছে। আর তাই, দুর্নীতিবিরোধী কার্যক্রমের সহযোদ্ধা হিসেবে দুদকের যেকোন গঠনমূলক পরামর্শকে টিআইবি স্বাগত জানায়।।

প্রতিটি গবেষণা প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রেই প্রযোজ্য প্রক্রিয়ায়, প্রাইমারি ও সেকেন্ডারি উভয় প্রকার তথ্যের ওপর নির্ভর করে টিআইবি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক বিজ্ঞানের গবেষণাপদ্ধতি ও সর্বোচ্চ মানদন্ড অনুসরণ করে থাকে। প্রতিটি গবেষণা প্রতিবেদনের শুরুতেই কোন পদ্ধতি অনুসরণ করে তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়। শত প্রতিকূলতা সত্ত্বেও সর্বমহলে টিআইবির গ্রহণযোগ্যতা অটুট থাকার অন্যতম কারণ হল এর গবেষণাপদ্ধতি, যার ওপর ভিত্তি করে বিভিন্ন সময়ে যখন প্রয়োজন হয়েছে, টিআইবি তার গবেষণা প্রাপ্ত ফলাফলকে সঠিক প্রমাণে সক্ষম হয়েছে।

গবেষণা কার্যক্রম নিয়ে সমালোচনা নতুন কিছু নয়, এটা এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। তবে, দুদকের মত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যার আইনগতভাবে স্বাধীন ও নিরপেক্ষথাকার কথা, যখন একই সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়, তখন তা সতিই দুঃখজনক। টিআইবি বিশ^াস করে, সমালোচনা সহ্য করার মত সৎসাহস দুদক অর্জন করবে। আর যা-ই হোক দুদক কোন রাজনৈতিক বা সরকারি প্রতিষ্ঠান নয়”।।

মূলত: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই বিশ্বের সর্বত্র পরিচিত একটি বেসরকারী এবং অব্যবসায়ী প্রতিষ্ঠান । এই সংস্থাটির কাজ হচ্ছে—  আন্তর্জাতিক উন্নয়নে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত দূর্নীতি পর্যবেক্ষণপূর্বক সাধারণের কাছে তুলে ধরা।।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ৭০টিরও বেশি দেশে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও সংস্থাটির তাদের কার্যক্রম পরিচালনা করছে।

আর গত ৫ই মার্চ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদকের প্রধান কার্যালয়ে এক আলোচনা পর্বের অংশ হিসেবে এই সংস্থাটি( ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) কে উদ্দেশ্য করে বলেন, “টিআইবি’র ( ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ) অবস্থান একচোখা হলে চলবে না, দুচোখা হতে হবে।।”

টিআইবি’র যে চলমান কার্যক্রম তা মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিরূপণ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি), সুইডিশ ও ড্যানিশ দূতাবাসের সহায়তায় জেনেভাভিত্তিক নীতি ও কৌশল বিশেষজ্ঞ ম্যাথিয়াস বসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায়  দুদক চেয়ারম্যান টিআইবিকে দুদক বা অন্য কোনো সংস্থার সমালোচনা করতে হলে আগে তাদের দেশের সমসাময়িক বাস্তবতা, পরিস্থিতি এবং সংস্কৃতিকে অনুধাবন করার কথা বলেন।

সেই সাথে এ প্রসঙে দুদক চেয়ারম্যান আরো বলেন, “সমালোচনার সঙ্গে পরিত্রাণের উপায়ও বলতে হবে। সরকার বা সরকারি কোনো প্রতিষ্ঠান, রাজনৈতিক দল কোনো ভালো কাজ করলে তার প্রশংসাও করা উচিত।

আর দুদক চেয়ারম্যানের এধরনের বক্তব্যের প্রতিক্রিয়ায় ই মূলত টিআইবি এই বিবৃতিটি প্রকাশ করে।।

 

spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...

পালং, বাঁধাকপি ও বেগুন কাঁচা খেলে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা সবজি, স্যালাড বা স্মুদি অনেকের...

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট...

নতুন ধরনের হীরা তৈরি, দাবি চীনা বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক খনিজ হিসেবে হীরাকে ধরা...

মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন প্রশাসকরা

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।...

ঢাকা বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও।...

হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে মহিমান্বিত রাত

রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ। তবে...

ত্রুটি আংশিক সারিয়ে চালু হয়েছে নর্থ ইউনিট

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন...

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...
spot_img

আরও পড়ুন

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নারী ও পুরুষের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। ফরজ নামাজের পাশাপাশি...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ছবি, ভিডিও বা রিল শেয়ারের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ এই মাধ্যম ব্যবহার করছেন।...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এই ত্রুটিগুলো ‘জিরো ডে’ ধরনের হওয়ায় সাইবার...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ সম্মান বা মর্যাদা। আরবিতে এই রাতকে বলা...
spot_img