Friday, April 24, 2026
34 C
Dhaka

১০ দলের অধিকতর তদন্ত করবে ইসি, যুক্ত আরও ২১ কর্মকর্তা

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের আবেদন করা নতুন রাজনৈতিক দলগুলোর মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ১০টি দলের কার্যক্রম যাচাইয়ে মাঠ পর্যায়ে আরও গভীর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্দেশ্যে নতুন করে সাতটি অতিরিক্ত তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার মাধ্যমে আরও ২১ জন কর্মকর্তাকে পুনঃতদন্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, কিছু তথ্য ও মন্তব্য অসম্পূর্ণ এবং পর্যাপ্ত বিশ্লেষণবিহীন। যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই ১০টি দলের জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো যাচাইয়ের জন্য অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি কমিটিতে থাকছেন তিনজন করে কর্মকর্তা— একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, এবং একজন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

নতুন কমিটিগুলো সাতটি অঞ্চলে গঠন করা হয়েছে— ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও খুলনা।

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, যেসব অঞ্চলে ৫০টির বেশি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে, সেসব এলাকায় তদন্তের কাজ দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত কমিটি করা হয়েছে। এর আগে গত ৯ অক্টোবর ১০টি প্রশাসনিক অঞ্চলে ১০টি কমিটি গঠিত হয়েছিল। নতুন ৭টি যোগ হওয়ায় এখন মোট কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ১৭। সব মিলিয়ে তদন্তে যুক্ত আছেন ৫১ জন কর্মকর্তা।

যে ১০টি দলের পুনঃতদন্ত চলছে সেগুলো হলো—
আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, মাঠ পর্যায়ের তদন্ত শেষে সবকিছু ইতিবাচক থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রথমে দাবি-আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো আপত্তি এলে শুনানি করে নিষ্পত্তি করা হবে। এরপর চূড়ান্তভাবে যোগ্য দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...
spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...
spot_img