Tuesday, December 16, 2025
26 C
Dhaka

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

জুলাই গণঅভ্যুত্থানে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।

বুধবার (১২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

গত ৯ নভেম্বর হাইকোর্ট মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীকে জামিন দিয়েছিল। সেই আদেশ স্থগিত করতে রাষ্ট্রপক্ষ আপিল করলে বুধবার আদালত তা মঞ্জুর করেন।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে খানপুরের নারায়ণগঞ্জ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। পরদিন গ্রামের বাড়িতে দাফন করা হয়। নিহত মিনারুলের ভাই নাজমুল হক ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন, যেখানে ১৩২ জনকে আসামি করা হয় এবং আরও অজ্ঞাত ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় আইভী ১২ নম্বর আসামি। পরে তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ৯ মে আইভীকে পশ্চিম দেওভোগের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের মে মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের পক্ষ থেকে আইভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। পরে হাইকোর্টে তার জামিনের আবেদন করলে আদালত রুল জারি করেছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

আফগানদের পর নেপালকেও হারিয়ে গ্রুপে অনূর্ধ্ব-১৯ টাইগারদের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে...

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, বাড়ছে কর্মচারীদের ক্ষোভ

নতুন পে স্কেল চালুর দাবিতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া...

কমেন্ট বক্স না থাকলে অনেক সংসার বেঁচে যাবে

দেখতে দেখতে দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করলেন অভিনেত্রী...

বয়সের প্রথম ছাপ পড়ে মুখ ও চোখে

বয়স বাড়া মানেই শুধু চুল পাকা বা চোখের দৃষ্টিশক্তি...
spot_img

আরও পড়ুন

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৬...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মানহানি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার আগে...
spot_img